Tuesday, April 28, 2026

প্রয়োজন ফুরিয়েছে! ভেঙে ফেলা হল বার্নপুরের ইস্কো কারখানার পাঁচটি কুলিং টাওয়ার

Date:

Share post:

প্রয়োজন ফুরিয়েছে! ভেঙে ফেলা হল বার্নপুরের সেলের ইস্কো কারখানার বহু পুরনো পাঁচটি  কুলিং টাওয়ার । রবিবার, বেলা সওয়া ১২টা নাগাদ। এই কাজে বিদেশি বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হল। কারণ, এগুলি তৈরি করা হয়েছিল বিদেশি প্রযুক্তিতেই।

জানা গিয়েছে, কারখানার সম্প্রসারণের জন্যই পুরনো কুলিং টাওয়ারগুলো ভেঙে ফেলা হল। দূর থেকে এই টাওয়ারগুলোই ছিল কারখানার পরিচিতি। সেই টাওয়ার ভাঙার দৃশ্য দেখতে কারখানার বাইরে বহু মানুষ ভিড় করেন। ইস্কো কারখানার এই কুলিং টাওয়ারগুলি শতাব্দীপ্রাচীন। কথিত আছে, স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের আমলে এই কুলিং টাওয়ারগুলি বানানো হয়েছিল৷ কারও দাবি, স্যার বীরেন মুখোপাধ্যায়ের আমলে বিদেশি প্রযুক্তির দ্বারা নির্মিত হয়েছিল। কারখানার বিভিন্ন বিভাগের উত্তপ্ত গরম জলকে ঠান্ডা করে আবার ফিরিয়ে দিত এই পাঁচটি কুলিং টাওয়ার। কার্যত রিসাইক্লিং পদ্ধতিতে গরম জলকে শীতল করার কাজ পরিপূর্ণ করত এই কুলিং টাওয়ারগুলি, জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

ইস্কোর তরফে জানানো হয়েছে, বর্তমান প্রযুক্তিতে এই বিরাট আকারের কুলিং টাওয়ারের আর প্রয়োজন নেই৷ এখন ডব্লুটিপি পদ্ধতি বা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টেই কুলিং টাওয়ারের কাজ হয়ে থাকে৷ তাই অত বড় জায়গা দখল করে রাখা এই কুলিং টাওয়ারগুলি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সেল। বর্তমানে ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগে ইসকো কারখানার আধুনিকীকরণের কাজ চলছে। এই নতুন কারখানায় ৭০ লক্ষ টন ইস্পাত উৎপাদন হবে। ফলে ইস্কো এশিয়ার বৃহত্তম কারখানা হিসেবে চিহ্নিত হবে।

আরও পড়ুন – শুভমন-ওয়াশিংটনের বিধ্বংসী পার্টনারশিপে বিরাট জয় গুজরাতের, শততম উইকেট সিরাজের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...

অভয়ার মা ‘নির্দেশ’ দিতেই বিজেপির হামলা যুবতীর উপর! নজিরবিহীন অশান্তি আগরপাড়ায়

নিজের মেয়ের নৃশংস ধর্ষণ খুনের বিচার পেতে তিনি না কি বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। পানিহাটি থেকে ভোটে...

‘সিঙ্গম’! যোগীরাজ্যের পুলিশ পর্যবেক্ষকের দুর্নীতির পর্দাফাঁস তৃণমূল, অখিলেশের

পুলিশ পর্যবেক্ষক হিসাবে বাংলায় দায়িত্ব পেয়ে এসেছেন বিজেপির রাজ্যের বহু পুলিশ আধিকারিক। বিভিন্ন জায়গায় তাঁদের ভোটের আগে অ্যাকশনেও...

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর-কুৎসিত মিম! তীব্র ধিক্কার জানিয়ে অভিযোগ দায়ের তনভির-অনন্যাদের

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কদার্য, কুরুচিকর, কুৎসিত মিমের প্রতিবাদে এবার সাইবার ক্রাইমে অভিযোগ জানালেন 'দেশ...