Friday, June 5, 2026

যোগ্যরা স্কুলে যান: কাউকে টার্মিনেট করেনি রাজ্য, বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্য সরকারের ২৫ হাজার ৭৫২ শিক্ষকের চাকরি বাতিলে সুপ্রিম কোর্টের রায়ে (Supreme Court) অন্ধকারে রাজ্যের কয়েক হাজার পরিবার। কিন্তু বরাবর যোগ্য ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে রাজ্যের প্রশাসন। মানবিক ও আইনি দিক বিবেচনা করে সব লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এসএসসি-র (SSC) রায়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের নিজেদের স্কুলে গিয়ে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করলেন তিনি। সেই সঙ্গে স্পষ্ট করে দিলেন রাজ্যের সরকার এখনও কাউকে টার্মিনেট (terminate) করেনি। সেই সঙ্গে কারো সার্ভিস ব্রেক (service break) না হওয়ারও বার্তা দেন।

যোগ্য চাকরিহারাদের আশ্বাসের কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পরিকল্পনা স্পষ্ট করে দেন। তিনি বলেন, পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা রাখতে পারে। ভাঙা রাস্তা পেরিয়ে মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায়। এবং তাই আমাদের প্ল্যান – এ, বি, সি, ডি, ই রেডি।

এরপরই তিনি স্মরণ করিয়ে দেন, আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট (terminate) করেনি এখনও পর্যন্ত। কোনও নোটিশ (notice) পেয়েছেন? আপনার বিরুদ্ধে কেউ যদি দুর্নীতি প্রমাণ করতে না পারে তাহলে আপনাকে কেউ যেতে বারণ করবে না।

শিক্ষক সমাজের প্রতি আস্থা রেখেছে রাজ্যের প্রশাসন, তা স্পষ্ট করে দিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief MInister) বার্তা দেন, আপনি আপনার কাজ করুন। আপনার কাজে কেউ বারণ করেনি। আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না? আপনারা স্কুলগুলিতে ক্লাস করবেন না? ভলান্টারিলি সার্ভিস সবাই দিতে পারে।

ইতিমধ্য়েই রাজ্য সরকার এই মামলায় আইনি পরামর্শ নিয়েছে। সেই পরামর্শ অনুসারেই মুখ্যমন্ত্রী (Chief Minister) নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে এদিন জানান, আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা দুমাসের মধ্যে প্রসেসিংয়ের মধ্য দিয়েই নিশ্চিত হবে। আপনাদের চাকরি ব্রেক (service break) হবে না। আপনার অভিজ্ঞতা ও অতিরিক্ত ছাড় আপনারা পাবেন যারা দশ বছর ধরে চাকরি করছেন।

Related articles

“কান টানলে মাথা আসবে”, স্বরূপের পর স্ক্যানারে অরূপ! কী বললেন নিশীথ?

বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয়েছেন স্বরুপ বিশ্বাস। খেলার মাঠে তাঁর উল্কার গতিতে উত্থান হয়। তাঁর বিরুদ্ধে রাজ্য গেমসে একাধিক...

সুস্থ জীবনের বার্তা নিয়ে নতুন অভিযানে ওএসএল ডায়াগনস্টিকস

স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, সুলভ ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই নতুন কর্মসূচির সূচনা করল ওএসএল ডায়াগনস্টিকস...

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...