Saturday, May 16, 2026

চার লাইনের ছড়া কেটে বিরোধী দলনেতাকে কটাক্ষ দেবাংশুর

Date:

Share post:

সুপ্রিম-রায়ে চাকরি হারিয়েছেন বাংলার যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তারপর বাংলা-বিরোধী বিজেপির উল্লাস যেন ধরছেই না। তাঁরা চাকরিহারাদের রাজনৈতিক ঘুঁটি করতেও চেষ্টা কসুর করছেন না। আবার সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ-কুৎসাও চলছে। তারই প্রত্যুত্তরে বিজেপি ও শুভেন্দু অধিকারীদের নিশানা করলেন তৃণমূলের আইটি সেলের চেয়ারম্যান দেবাংশু ভট্টাচার্য। তিনি ছন্দবদ্ধ পংক্তিতে খোঁচা দিলেন ফেসবুক বার্তায়।

দেবাংশু লেখেন, চোরকে আড়াল করেছিল গুজরাতের এক মোটা, চাকরিহারার লিস্টে দেখো মেদিনীপুরের কোটা। এই চার লাইনের ছড়ায় তিনি নাম না করে খোঁচা দেন অমিত শাহ ও শুভেন্দু অধিকারীকে। মেদিনীপুরের অমিত শাহের হাত ধরে বিজেপিতে নাম লিখিয়েছিলেন শুভেন্দু অধিকারী। অনিয়ম ও দুর্নীতির হাত থেকে বাঁচতেই তিনি আশ্রয় নিয়েছিলেন বিজেপিতে। এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই অভিযোগ ছিল মেদিনীপুরের কোটায় শিক্ষক নিয়োগের। আর সেই চাকরিহারা শিক্ষকরা যে বাতিলের তালিকাতেও রয়েছে, সে কথাই মনে করিয়ে দেন দেবাংশু। বিজেপির রুদ্রনীল ঘোষের কুৎসার জবাবেই দেবাংশুর এই ছড়া।

আরও পড়ুন- সংবর্ধনা অনুষ্ঠানে বহিরাগতদের বিশৃঙ্খলা! কড়া বার্তা ফিরহাদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...