Tuesday, June 23, 2026

সুপার কাপের সূচী প্রকাশ, দল নিয়ে ধন্দে মহমেডান কোচ মেহরাজউদ্দিন

Date:

Share post:

গত সোমবারই সুপার কাপের সূচী প্রকাশ করেছে এআইএফএফ(AIFF)। আগামী ২০ এপ্রিল থেকে থেকে শুরু হচ্ছে এবারের সুপার কাপ(Super Cup)। সেখানেই কলকাতার দুই প্রধানের পাশাপাশি খেলবে মহমেডানও। আইএসএলের ১৩টি ক্লাবই রয়েছে সেখানে। সূচী তো প্রকাশ হল। কিন্তু মহমেডান(Mohammedan Sc) খেলবে কাদের নিয়ে। দল নামানো নিয়ে খোদ ধোঁয়াশায় মহমেডান কোচ মেহরাজউদ্দিনও(Mehrajuddin)। সুপার কাপ খেলার জন্য কাদের তিনি পাবেন নিজেই এখনও পর্যন্ত জানেননা। আর এটাই যে তাঁকে বেশ চিন্তায় ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না।

আগামী ২৪ এপ্রিল সুপার কাপের সুপার সিক্সটিনে নর্থইস্ট ইউনাইটেডের(Northeast Utd) বিরুদ্ধে নামার কথা মহম্ডানের। কিন্তু সেখানে খেলবেন কারা। এখনও পর্যন্ত সেটাই বুঝে উঠতে পারছেন না কোচ মেহরাজউদ্দিন(Mehrajuddin)। প্রস্তুতি শুরু করা তো দূরের কথা। ক্লাবে ডামাডোল পরিস্থিতি। বিনিয়োগকারী সংস্থা হাত ছেড়েছে। যদিও পরিস্থিতি মোকাবিলা করতে ইতিমধ্যেই ক্লাব কর্তারা মাঠে নেমে পড়েছেন। কিন্তু মাঠে তো খেলবেব ফুটবলাররা। যেখানে অন্যান্য দলের হয়ে পার্থক্য গড়ে দিচ্ছেন বিদেশিরা।

সেখানেই মহমেডানের(Mohammedan Sc) সেরা বিদেশিরা চলে গিয়েছেন। শোনাযাচ্ছে অ্যালেক্সিজ এবং কাসিমভ নাকি চলে গেছেন। তাদের ফেরার সম্ভাবনাও নাকি নেই। এমন পরিস্থিতি নিয়ে কোচ মেহরাজউদ্দিন বলছিলেন, “এই মুহূর্তে কী অবস্থা আমি কিছুই বুঝতে পারছি না। কাসিমভ, অ্যালেক্সিসরা চলে গেছেন। কী হবে সেটাও বুঝতে পারছি না। এমনকি কবে থেকে প্রস্তুতিতে নামতে পারব তাও এখনও পর্যন্ত জানি না”।

যদিও শোনাযাচ্ছে মঙ্গলবার সন্ধের দিকেই নাকি মহমেডান ক্লাব তাঁবুতে একটা বৈঠক হতে চলেছে। সেখানে নাকি ক্লাব কর্তাদের সঙ্গে কোচ সহ অন্যান্য ফুটবলারদেরও থাকার কথা রয়েছে। যদিও মহমেডানের কর্তারা কিন্তু দল নামানো নিয়ে যথেষ্ট আশাবাদী।

মহমেডানের এক কর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “বিদেশি যদি নাই থাকে, আমাদের দেশীয় ছেলেরা খেলবে”।

হাতে সময় আর খুব একটা বেশি নেই। দু সপ্তাহের থেকে কয়েকটা দিন বেশি রয়েছে। সুপার কাপে প্রথম ম্যাচেই মহমেডানকে খেলতে হবে কঠিন প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। তার আগে মহমেডানের পরিস্থিতি কবে ঠিক হয় সেটাই দেখার।

Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...