Friday, June 26, 2026

আজ থেকে রাজ্যজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস, নববর্ষের আগে দুর্যোগ কলকাতাতেও!

Date:

Share post:

বসন্তের শেষ লগ্নে গরমের দাপট বাড়ছে। এর মাঝেই সাময়িক স্বস্তির খবর দিয়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস (Rain Alert) আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)। বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টি হবে। উত্তর এবং পশ্চিমের জেলাগুলিতেও টানা দুর্যোগ চলবে। বাংলা নববর্ষের প্রাক্কালে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা মহানগরীতেও (Rain in Kolkata)।

হাওয়া অফিসের কথা অনুযায়ী, কলকাতায় সকালের দিকে পরিষ্কার আকাশ হলেও বেলায় আংশিক মেঘলা আকাশ। বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে।দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। যদিও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। পশ্চিমের জেলাগুলিতে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্যে। চলতি সপ্তাহে বৃষ্টির জেরে উত্তরের সামান্য তাপমাত্রা কমলেও দক্ষিণবঙ্গে সেরকম কোনও পূর্বাভাস নেই।

 

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...