Friday, June 26, 2026

রাম- বাম চক্রান্তে চাকরিহারা ২৬ হাজারের পাশে দাঁড়িয়ে আজ শহরে ধিক্কার মিছিল তৃণমূলের

Date:

Share post:

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক রায়ে চাকরি গেছে প্রায় ২৬০০০ শিক্ষক-অশিক্ষক কর্মীর। রাম- বাম চক্রান্তের জেরে যেভাবে এতজন মানুষের জীবন জীবিকা বিপন্ন, তার প্রতিবাদ জানিয়ে আজ পথে নামছে তৃণমূল কংগ্রেস (TMC)। বুধবার বিকেল তিনটে নাগাদ কলেজ স্ট্রিট থেকে ধিক্কার মিছিল শুরু হবে। রানী রাসমণি এভিনিউ পর্যন্ত এই মিছিলে পা মেলাবেন তৃণমূলের কর্মী- সমর্থক, সাধারণ মানুষ, ছাড়াও চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীরা।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আশ্বাস দিয়েছেন তিনি যোগ্যদের চাকরি ফিরিয়ে দেবেন। রাজ্যের প্রশাসনিক প্রধানের বার্তায় আশার আলো দেখছেন চাকরিচ্যুতদের একটা বড় অংশ। গত ৭ এপ্রিল (সোমবার) নেতাজি ইনডোরের কনভেনশন থেকে মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসনের উপর আস্থা রাখার বার্তা দিয়েছেন। শীর্ষ আদালতের রায় বাঁচিয়ে ভলান্টিয়ারি সার্ভিসের অনুরোধ করেছেন তিনি। কথা দিয়েছেন, যোগ্যদের কোনও সার্ভিস ব্রেক হবে না। এরপর যোগ্য চাকরিহারা শিক্ষকরা আইনি লড়াইয়ের কথা বলেছেন। তাঁদের পাশে সব সময় রয়েছে রাজ্যের শাসক দল। কিন্তু বিরোধীরা এর মধ্যেই ভোট রাজনীতি করতে শুরু করে দিয়েছে। শিক্ষক-অশিক্ষক কর্মীদের অসহায়তার সুযোগ নিয়ে যে নোংরা খেলায় মেতে উঠেছে সিপিএম – বিজেপি তাকে ধিক্কার জানিয়ে এবার পথে নামছে ঘাসফুল। আজ বুধবার কলকাতায় মিছিলের পর আগামী ১১ এপ্রিল রাজ্যের বিভিন্ন জেলায় ব্লকে ব্লকে এই কর্মসূচি গৃহীত হবে বলে তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে।

 

 

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...