Wednesday, June 24, 2026

প্রিয়াংশের দুরন্ত সেঞ্চুরিতে ফের হার চেন্নাইয়ের

Date:

Share post:

প্রিয়াংশ আরিয়ার(Priyansh Arya) একটা সেঞ্চুরি ইনিংসই ম্যাচটা কার্যত চেন্নাই সুপার কিংসের(CSK) হাতের বাইরে নিয়ে চলে গিয়েছিল। তরুণ ক্রিকেটার। চেন্নাইয়ের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস। পাথিরানা থেকে অশ্বিন, নূর আহমেদরা, কেউই মাথা তুলে দাঁড়াতে পারেননি এই ব্যাটারের সামনে। পঞ্জাব কিংসের(PBKS) বিরুদ্ধে ২১৯ রানের জবাবে এদিন ব্যাট করতে নেমে ২০১ রানেই থামতে হল চেন্নাই সুপার কিংসকে। আবারও একবার সকলকে হতাশ করলেন ফিনিশার ধোনি(MS Dhoni)। সেইসঙ্গেই একটানা চার ম্যাচে হারল চেন্নাই সুপার কিংস।

টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। এদিন শুরু থেকেই সকলকে চমকে দিয়েছিলেন প্রিয়াংশ(Priyansh Arya)। তাঁর চওড়া ব্যাটে ভর করে প্রথম দশ ওভারের মধ্যেই বড় রানের রাস্তাটা তৈরি করে ফেলেছিল প়ঞ্জাব কিংস। বাকি ব্যাটাররা যদি আরও কিছু রান করতে পারত, তাহলে এদিন  পঞ্জাব ২৫০ রানের গন্ডী টপকে গেলেও অবাক হওয়ার মতো কিছুই থাকত না।

৩৯ বলে সেঞ্চুরি করেন প্রিয়াংশ(Priyansh Arya)। খুব সম্ভবত এটাই বোধহয় এবারের আইপিএলের(IPL) দ্রুততম। শুরু থেকেই তাঁর ব্যাটে ছিল চার, ছয়ের বন্যা। তাঁর ১০৩ রানের ইনিংসটা সাজানো ৭টা চার এবং ৯টা ছয় দিয়ে। যোগ্য সঙ্গত পেলে হয়ত এই রানটা আরও বাড়ত। তবে সেটা হয়নি। তিনি যখন ফেরেন সেই সময় পঞ্জাবের রান ১৫৪। বাকিটা শশাঙ্কের অর্ধশতরানে ভর করে ২১৯ রানে পৌঁছয় পঞ্জাব কিংস(PBKS)।

জবাবে চেন্নাই যে শুরুটা খুব একটা খারাপ করেছিল তাও নয়। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতা এবং ডেভন কনওয়ের রিটায়ার হার্ট নেওয়াটাই যেন টার্নিং পয়েন্ট হয়ে যায়। শেষের দিকে এসে এমএস ধোনি কয়েকটা বড় শট নিলেও, পারেননি তিনি। সকলে যখন ধোনির হাত থেকে ফের একটা ফিনিশিং টাচ দেখতে চাইছে, সেই সময়ই ২৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরে ক্যাপ্টেন কুল। সেইসঙ্গেই একটানা চার ম্যাচে হারল চেন্নাই।

Related articles

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...