Friday, June 26, 2026

অন্যায়ের বিচার হবে বাংলাদেশে ফিরবই, বার্তা আত্মবিশ্বাসী হাসিনার

Date:

Share post:

নিজের দেশে স্বমহিমায় ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। ছাত্র আন্দোলনের জেরে উত্তাল হয়ে যাওয়া পদ্মা পাড়ের রাষ্ট্র থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই নয়া দিল্লির আশ্রয়ে আত্মগোপন করে আছেন তিনি। এদিকে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে নির্বাচনের (Election in Bangladesh) দাবি জোরালো হচ্ছে। এর মাঝেই সোমবার রাতে আওয়ামি লিগের কর্মীদের বার্তা দিয়ে হাসিনা বলেন, চিন্তা করবেন না। খুব শিগগিরই ফিরছি আমি।

বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকার দেশের মানুষের টাকা তছরুপ করছে। যেভাবে হত্যালীরা চলছে তার বিচার হবেই, দলীয় কর্মীদের আশ্বাস দিয়েছেন আত্মবিশ্বাসী হাসিনা। তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বিরুদ্ধে কড়া অভিযোগ তুলে মুজিব কন্যা বলেন, আমি বাংলাদেশকে যখন উন্নয়নশীল দেশ হিসাবে তুলে ধরলাম তখনই গভীর চক্রান্ত শুরু হয়ে গেল। বাংলাদেশকে জঙ্গিদের দেশে পরিণত করা হল। আর দিনের শেষে এমন ব্যক্তি ক্ষমতায় এলেন যার মানুষের প্রতি কোনও দয়ামায়া নেই এবং কখনও ছিলও না। ইউনুসের গ্রামীণ ব্যাঙ্ককেও নিশানা করেন হাসিনা। তিনি অভিযোগ করেন, ওই ব্যক্তি মানুষকে ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ নিতেন। সেই টাকা উনি বিদেশে পাঠিয়ে বিলাসবহুল জীবনযাপন করতেন। আমরা ভাবতাম গরিব মানুষের ভাল করছে। তাই একসময় অনেক সহযোগিতা করেছিলাম। পরে সেই লোকই মানুষের টাকা নিয়ে তছরুপ করেছে। ওর ক্ষমতার লোভেই আজ জ্বলছে বাংলাদেশ। ১ ঘণ্টার বেশি সময় ধরে চলা ভাষণপর্বে নিজের বক্তব্য রাখার পাশাপাশি শহিদ দলীয় কর্মীদের পরিবার-পরিজনদের আর্তি শোনেন হাসিনা। তাঁদের উদ্দেশে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, আল্লা হয়তো আমায় কোনও মহৎ কাজ করার জন্যই এখনও বাঁচিয়ে রেখেছেন। আপনারা চিন্তা করবেন না। খুব তাড়াতাড়ি আমি বাংলাদেশে আসছি।

 

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...