Saturday, February 21, 2026

গম্ভীরের প্রাক্তন কোচের শিষ্য প্রিয়াংশ আইপিএলে নতুন সেনসেশন

Date:

Share post:

সঞ্জয় ভরদ্বাজ(Sanjay Bharadwaj), দিল্লি ক্রিকেট মহলে গুরুজি বলেই পরিচিত। গৌতম গম্ভীর(Gautam Gambhir), নীতিশ রানা, অমিত মিশ্রর পর এবার আরও একজন উঠে এলেন সেই সঞ্জয় ভরদ্বাজের হাত ধরে। ধোনির চেন্নাই সুপার কিংসের(CSK) বিরুদ্ধেই আইপিএলের মঞ্চে নায়ক হয়ে উঠেছেন প্রিয়াঙ্ক আরিয়ার(Priyansh Arya)। মঙ্গলবার রাতের পর থেকেই এই তরুণ ক্রিকেটারকে নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। ব্র্যাড হ্যাডিন থেকে প্রিয়াংশের(Priyansh Arya) কোচ সকলেই এখন তাঁকে নিয়ে উচ্ছ্বসিত। হবে নাই বা কেন চেন্নাইয়ের(CSK) বিরুদ্ধে এই বিধ্বংসী সেঞ্চুরি ইনিংসটাই যে তাঁকে এলিট তালিকায় পৌঁছে দিয়েছে।

বিরাট কোহলি(Virat Kohli), নমন ওঝা এবং ফিল সল্টদের বিশেষ তালিকায় নাম তুলেছেন এই তরুণ ক্রিকেটার। জিতেছেন আইপিএলের ম্যাচে প্রথম বলেই ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। সেই প্রিয়াংশ আরিয়াকে(Priyansh Arya) নিয়েই এখন নানান আলোচনা চলছে। ম্যাচের পরই পঞ্জাবের সহকারী কোচ ব্র্যাড হ্যাডিন(Brad Haddin) এক বিশেষ কথা ফাঁস করেছেন সকলের সামনে। মাত্র আট বল খেলিয়েই নাকি এই ক্রিকেটারকে প্রথম একাদশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
হ্যাডিন বলেছেন, “আইপিএল শুরু হওয়ার আগে মাত্র আট বল খেলেছিলেন প্রস্তুতি ম্যাচে। সেখানে প্রিয়াংশের খেলা দেখেই আমরা বুঝে গিয়েছিলাম। এরপরই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে তিনি আইপিএলে পঞ্জাবের হয়ে প্রথম ম্যাচেই নামতে চলেছেন”।

আইপিএলের মঞ্চে তাও আবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এমন একটা ইনিংস। প্রিয়াংশ যে নিজেও উচ্ছ্বসিত তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচ শেষে ভোররাত পর্যন্ত জেগেছিলেন তিনি। হয়ত কোনও একটা ঘোরেই ছিলেন এই তরুণ ক্রিকেটার। এরপর সকাল হতেই কথা বলেছেন কোচের সঙ্গে। তিনি যে কতটা উচ্ছ্বসিত সেই কথাই কোচ সঞ্জয় ভরদ্বাজকে(Sanjay Bhardwaj) জানিয়েছেন প্রিয়াংশ আরিয়া(Priyansh Arya)।

এই প্রসঙ্গে সঞ্জয় ভরদ্বাজ জানিয়েছেন, “প্রিয়াংশ আমাকে সকাল ৭.৩০টা নাগাদ ফোন করেছিল। গতকাল রাত্রে ২ টো কি ৩টের সময় সে ঘুমিয়েছিল। সে সব সময় এমনটাই করে। অত্যন্ত সম্মান দেয় সকলে”।

spot_img

Related articles

আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার কথা বলেছি: কেন বললেন অভিষেক

“আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার (Age Limit) কথা বলেছি...।“ ফের জল্পনা উস্কে মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

AI-এর ধাক্কায় কি ৯ কোটি ছাঁটাই, নাকি ১৭ কোটি নিয়োগ? আশঙ্কার মধ্যেই আশার আলো দেখালেন নীলেকণি 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-এর দাপটে বিশ্বজুড়ে কর্মহীন হওয়ার যে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, তাকে ঘিরে আইটি মহলে বিতর্ক...

১৫০ জেলা বিচারক, সাত প্রাক্তন বিচারপতি: SIR-এ সোমবার থেকেই সহযোগিতা বিচার বিভাগের

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আসা ভোটারদের নথি যাচাইয়ের প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারবিভাগীয় আধিকারিকরা। কলকাতা...

মাতৃভাষা দিবসে বাংলাকে ‘কাজের ভাষা’ করার ডাক বাংলা পক্ষর 

একুশে ফেব্রুয়ারি মানেই কেবল আবেগ বা শ্রদ্ধার্ঘ্য নয়, বরং ঘরের মাটিতে নিজের ভাষার অধিকার বুঝে নেওয়ার লড়াই। আন্তর্জাতিক...