Friday, June 26, 2026

দলীয় বারণ! তড়িঘড়ি চিঠি ছিঁড়ে ব্রাত্য-সাক্ষাৎ বাতিল অভিজিতের

Date:

Share post:

রাজনীতি ভুলে বাংলার চাকরিহারা যোগ্য শিক্ষক সমাজের জন্য এগিয়ে আসার কথা ভেবেছিলেন বিজেপি সাংসদ। বাধ সাধল দল। শীর্ষ নেতৃত্বের ধমকে মাঝপথেই বাতিল করতে হল পরিকল্পনা। প্রসঙ্গ ঘোরাতে চিঠি ছেঁড়ার নাটক। অভিজিতের (Abhijit Ganguly) ‘ব্যাকআউটে’ কটাক্ষ করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) মনে করিয়ে দেন, রাজ্য সরকার তাঁর সঙ্গে কথা বলার জন্য পথ খুলে রেখেছিল। সেই সঙ্গে আবার প্রমাণিত হল ব্রাত্যর মঙ্গলবারের কথা, উনি বিচারপতি যখন ছিলেন তখন রাজনীতিকের মতো আচরণ করতেন। যখন সাংসদ হয়েছেন তখন বিচারপতির মতো আচরণ করছেন।

বুধবার সকালে এসএসসি (SSC) দফতর থেকে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল সাংসদ অভিজিতের। এসএসসি দফতরে চেয়ারম্যানের সঙ্গে দেখা না হওয়ার পর হঠাৎই সিদ্ধান্ত বদল করেন তিনি। কারণ হিসাবে শিক্ষকদের ডিআই অফিসের অভিযানে পুলিশের বাধা ও লাঠিচার্জকে যুক্তি হিসাবে হাস্যকরভাবে তুলে ধরেন।

তাতেই অবাক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অভিজিতের আচরণে ব্রাত্য স্পষ্ট বলেন, উনি নিজে আসতে চেয়েছিলেন। ওনার কথা অনুযায়ী দলমতের ঊর্ধ্বে উঠে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসতে চেয়েছিলেন। তিনি আমার কাছে মুখ্যমন্ত্রীর চিঠি দিতে আসার কথা ছিল। উনিই বলেছিলেন আসবেন। তারপর উনিই ব্যাক আউট (backout) করলেন। এই যুক্তিটা কোনও যুক্তি হতে পারে না যেটা উনি বলছেন। শিক্ষা দফতর পুলিশ প্রশাসনের সঙ্গে কোনওভাবে যুক্ত নয়।

তবে তাঁর শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না করার আসল কারণও তুলে ধরেন ব্রাত্য। তিনি বলেন, ওনারই দেওয়া সময়। আমি অপেক্ষা করেছিলাম। উনি এলেন না। উনি দলীয় কোনও বিপদে পড়লেন কিনা। দলীয় কোনও প্রতিবন্ধকতা তৈরি হল কিনা, দল ওনাকে বারণ করল কিনা। পরে এক্ষেত্রে কোনও অসুবিধা হবে কিনা, সেটা উনি বলতে পারবেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...