Thursday, June 25, 2026

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত, কম্পন কাশ্মীরেও

Date:

Share post:

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তের (Afghanistan-Tajikistan border) বিস্তীর্ণ এলাকা। কম্পন অনুভূত হয় কাশ্মীরেও (Kashmir)। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। শনিবার, ভারতীয় সময় বেলা ১২টা ১৭ নাগাদ ভূমিকম্প হয়।

সূত্রের খবর, কম্পনের কেন্দ্র আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত (Afghanistan-Tajikistan border) অঞ্চলে। ভূপৃষ্ঠ থেকে ৮৬ কিমি গভীরে ভূমিকম্পের উৎসস্থল। আফগানিস্তানের উত্তরাংশ এবং ভারতের কাশ্মীর উপত্যকা পর্যন্ত এই কম্পনের প্রভাব অনুভূত হয়েছে। ফলে আতঙ্কে বহু মানুষ ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। তবে, এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নজরে রাখছে স্থানীয় প্রশাসন এবং ভূকম্পন গবেষণা সংস্থাগুলি।
আরও খবর: দিল্লিতে দুর্ঘটনা: প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়লো চারতলা বাড়ি, মৃত ৪

বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চল ভূমিকম্পপ্রবণ। কম গভীরতায় ভূমিকম্প হলে সেটি বিস্তীর্ণ এলাকাজুড়ে অনুভূত হয়। ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম  হয়। তবে, আপটার শকের আশঙ্কায় সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...