Thursday, June 25, 2026

আফ্রিকা থেকে আসছে ৮ চিতা! আবার বরাদ্দ বিপুল অর্থ

Date:

Share post:

কখনও গরমে, কখনও মানুষের হাতে প্রাণ সংকটে বিদেশ থেকে আমদানি করা চিতা। ফলাও করে প্রতি বছর মোদি জঙ্গল সাফারি চালালেও জঙ্গল যে তাঁর হাতে ভালো নেই, তার প্রমাণ মিলেছে এক বছরে একের পর এক বন্যপ্রাণের মৃত্যুতে। এরপরেও দেশের ধুকতে থাকা অর্থনীতির দিকে নজর না দিয়ে নিজের মনোরঞ্জনে ফের বিদেশ থেকে চিতা আমদানির সিদ্ধান্ত মোদি সরকারের। এক লাফে আবার ৮ চিতা (cheetah) আনার সিদ্ধান্তে বন্যপ্রাণীগুলির সুস্থতা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন।

শুক্রবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রকের মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকের চিতা আনার সিদ্ধান্ত হয়েছে। বোতসওয়ানা ছাড়াও দক্ষিণ আফ্রিকা (South Africa) ও কেনিয়া (Kenya) থেকেও চিতা আনা হবে কুনোতে (Kuno National Park)। আপাতত বোতসওয়ানা থেকে ৮টি চিতা দুটি ধাপে আনা হচ্ছে।

জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ অথরিটি জানিয়েছে, এই চিতা প্রজেক্টের জন্য এখনও পর্যন্ত ১১২ কোটি টাকা খরচ করা হয়েছে। যার ৬৭ শতাংশ খরচ হয়েছে মধ্যপ্রদেশের কুনোয় চিতার পুনর্বাসনের জন্য। কিছু চিতাকে গান্ধী সাগর অভয়ারণ্যে স্থানান্তরিত করা হবে।

কুনোতে বর্তমানে ২৬টি চিতা রয়েছে। যার মধ্যে খোলা জঙ্গলে বিচরণ করছে ১৬টি ও এনক্লোজারের ভিতরে রয়েছে ১০টি চিতা। প্রতিটি চিতার গলায় কলার আইডি রয়েছে। তা সত্ত্বেও কখনও জঙ্গলের মধ্যে গাড়ির ধাক্কায় চিতার মৃত্যুর খবর মিলছে আবার কখনও চোরা শিকারিদের খপ্পরে পড়ে চিতাগুলির মৃত্যু হচ্ছে।

Related articles

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...

বারাণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...