Saturday, March 14, 2026

ভারতের হাতে রানা, আপাতত ১৮ দিনের হেফাজত

Date:

Share post:

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (NIA) হাতে ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী তাহাউর হুসেন রানা (Tahaur Hussain Rana)। গভীর রাতে এনআইএ স্পেশ্যাল কোর্টের নির্দেশে রানাকে ১৮ দিনের এনআইএ হেফাজত দেওয়া হয়েছে। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।

বৃহস্পতিবার আমেরিকার বিশেষ বিমানে দিল্লিতে নিয়ে আসার পরি রানাকে পাতিয়ালা হাউসকোর্টে নিয়ে যাওয়া হয়েছিল। ছিল কড়া নিরাপত্তা। এবার আপাতত ১৮ দিন এনআইএ রানাকে জিজ্ঞাসাবাদ চালাবে। ২০০৮ সালে মুম্বই হামলার অন্যতম মাস্টারমাইন্ড রানাকে সিজিও কম্প্লেক্সে ‘অ্যান্টি টেরর এজেন্সি’র হেড অফিসে কড়া নিরাপত্তা বেষ্টনীতে রাখা হবে। এনআইএ-র আইজি, ডেপুটি ইনসপেক্টর সহ পদস্থ একাধিক দাপুটে কর্তারা তাঁকে জেরা করবেন।

২০০৯ সালেই সে ধরা পড়েছিল মার্কিন গোয়েন্দাদের হাতে। রানা আমেরিকার হাতে আসার ১৬ বছর পর তাকে ভারতের হাতে তুলে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার গভীর রাতে বিশেষ বিচারক চন্দরজিৎ সিংয়ের এজলাসে শুরু হয় শুনানি। সেখানে রানাকে ২০ দিনের জন্য এনআইএ হেফাজতে চাইলে ১৮ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়। শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতকে জানায়, মুম্বই হামলায় বৃহত্তর ষড়যন্ত্রের পর্দা ফাঁস করতে রানাকে জেরা করাটা জরুরি। আদালত জানতে চায়, অভিযুক্তের কোনও আইনজীবী রয়েছে কি না? রানার কোনও আইনজীবী নেই জানতে পেরে বিচারক দিল্লির লিগাল সার্ভিস থেকে আইনজীবী পীযূষ সচদেবাকে তার হয়ে সওয়ালের জন্য নিয়োগ করেন।

 

 

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...