Saturday, June 20, 2026

নিউইয়র্কে ভয়াবহ দুর্ঘটনা, হাডসন নদীতে কপ্টার ভেঙ্গে মৃত ৬!

Date:

Share post:

আমেরিকার আকাশ পথে নিউইয়র্ক সিটি (New York City) ঘুরতে গিয়ে দুর্ঘটনা। হাডসন নদীতে ভেঙে পড়ল হেলিকপ্টার। ছিলেন চালক-সহ ৬ জন। সূত্রের খবর ৩ শিশু-সহ সকলেরই মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সিমেনস কর্তা-সহ গোটা পরিবার। শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

জানা গেছে স্পেন থেকে নিউইয়র্কে সপরিবারে ঘুরতে গিয়েছিলেন গ্লোবাল টেক কোম্পানি সিমেনস-এর স্পেন শাখার সিইও অগাস্টিন এসকোবার।ম্যানহ্যাটন থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিকেল সোয়া ৩টে নাগাদ ওয়েস্ট হিউস্টন স্ট্রিট এবং ওয়েস্ট স্ট্রিটের পিয়ার ৪০-এর কাছে কপ্টারটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামা হলেও কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। ডোনাল্ড ট্রাম্প শোক প্রকাশ করে জানিয়েছেন, ,’হাডসন নদীতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা। ৬ জনেরই মৃত্যু হয়েছে। দুর্ঘটনার ফুটেজটি ভয়াবহ।’ কীভাবে এমন কাণ্ড ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...