Saturday, June 20, 2026

খিদে পেলেও খাওয়া নয়, রেলের ‘অমানবিক’ নির্দেশে ক্ষুব্ধ লোকো পাইলটরা

Date:

Share post:

ভারতীয় রেলের (Indian Railways) চূড়ান্ত অপদার্থতায় প্রত্যেক দিন বাড়ছে রেল দুর্ঘটনা। যাত্রী সুরক্ষা এবং নিরাপত্তা এমনিতেই তলানিতে, এবার তার সঙ্গে জুড়ে গেল কর্মীদের উপর অমানবিক অত্যাচার। ভারতীয় রেলের তরফে লোকো পাইলটদের উদ্দেশ্যে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ট্রেন চালানোর সময় খিদে পেলে খাওয়া যাবেনা (Loco pilots are not allowed to eat food)। এমনকি প্রকৃতির ডাকেও সাড়া দেওয়া যাবে না! এরপরই বিক্ষোভে ফেটে পড়েছেন রেল চালকরা।

নিজের কর্মচারীদের ‘অমানবিক’ নির্দেশ দিয়ে কাঠগড়ায় বিজেপি সরকার শাসিত কেন্দ্রীয় সংস্থা ভারতীয় রেল। গত ৪ এপ্রিল মাল্টি ডিসিপ্লিনারি স্ট্যান্ডিং কমিটির তরফে এক নির্দেশিকা জারি করে বলা হয়, ডিউটিতে থাকাকালীন ট্রেন চালানোর সময় খাওয়া দাওয়া বা শৌচকর্ম করা যাবে না। যাত্রী সুরক্ষার দোহাই দিয়ে রেলের এই নির্দেশিকায় ক্ষুব্ধ ট্রেন ব্যবস্থার সঙ্গে যুক্ত সব কর্মচারীরাই। একাধিক ডিভিশনের বড়-বড় স্টেশনগুলির ক্রু লবিতে বিক্ষোভ শুরু করেছেন লোকা পাইলটরা। তাঁদের দাবি, নয়া নির্দেশিকা কার্যকর হলে দুর্ঘটনা আরও বাড়বে। অসুস্থ হয়ে পড়বেন ট্রেন চালকেরা।ইস্টার্ন রেলের সাধারণ সম্পাদক অমিত ঘোষ (Amit Ghosh)এই নির্দেশকে ‘অভিসন্ধিমূলক সিদ্ধান্ত’ বলে আখ্যা দিয়েছেন। নির্দেশিকা প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়ে রেখেছেন ট্রেন চালকরা।

 

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...