Tuesday, May 5, 2026

প্রেস ক্লাবে ফোটোগ্রাফারদের মেম্বারশিপ, হস্তক্ষেপ করল না হাই কোর্ট

Date:

Share post:

কলকাতা প্রেসক্লাবের চিত্রগ্রাহকদের সাধারণ সদস্যপদ নিয়ে হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট। যদিও রায়ের কপি হাতে আসার আগেই কয়েকটি পোর্টাল সদস্যপদ দেওয়ায় স্থগিতাদেশ হয়েছে বলে ভুল খবর রটিয়ে দেয়।

এদিন আবেদনকারীদের অভিযোগের সাপেক্ষে সব পক্ষের বক্তব্য শুনে ‘ফার্ম এন্ড সোসাইটি’র অ্যাডিশনাল রেজিস্ট্রারকে সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এর জন্য আট সপ্তাহ সময় বেধে দিয়েছে আদালত।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি রেজিস্ট্রার ও অ্যাডিশনাল রেজিস্ট্রারকে দেওয়া একটি চিঠিতে দাবিদাওয়া নিয়ে এই মামলা। সেই সংক্রান্ত দাবি শোনা হয়নি বলে অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ হন হীরক কর সহ দুজন। মামলাকারীদের অভিযোগ ছিল, চিত্র গ্রাহকদের সদস্য পদ দেওয়া নিয়ে কলকাতা প্রেস ক্লাব, ওয়েস্ট বেঙ্গল সোসাইটিজ রেজিষ্ট্রেশন অ্যাক্ট ১৯৬১ এর পরিপন্থী আচরণ করছে। সোসাইটি রেজিষ্টার আইন অনুযায়ী ক্লাবের অ্যাসোসিয়েট মেম্বারদের ভোট দানের অধিকার না থাকলেও বর্তমান পরিচালন কমিটি সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছে। আপত্তি জানিয়ে চিঠি দেওয়া হলেও তা গ্রাহ্য করা হয়নি বলে অভিযোগ। এর জবাবে প্রেস ক্লাবের তরফে জানান হয়, তারা কোন রুলের পরিবর্তন করেনি। যা করা হয়েছে সব ক্লাবের সংবিধান মেনেই। শুক্রবার মামলার শুনানির পর বিচারপতি অমৃতা সিনহা মামলা নিষ্পত্তি করে অ্যাডিশনাল রেজিস্ট্রারকে সমস্যার সমাধানের নির্দেশ দেন।

আরও পড়ুন –বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাকলরেনের সঙ্গে দিমিত্রিকে দেখতে চান শিশির ঘোষ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

“যৌন হেনস্থার শিকার নিজেও”! ব্রিজভূষণের বিরুদ্ধে বিস্ফোরক ভিনেশ

ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রকাশ্য়ে আনলেন কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat )। কয়েক বছর আগেই কুস্তি...

‘পরিবর্তনের ফল’, শ্যামপুকুরে তৃণমূলের পার্টি অফিসে হামলার ভিডিও পোস্ট করে মন্তব্য শশীর

ভোটের ফল (Election Result) প্রকাশিত হওয়ার পরই উত্তর কলকাতার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ জনপদ শ্যামপুকুরে (Shyampukur) অশান্তির ছবি।...

বেলেঘাটায় বাড়ির বাইরে রক্তাক্ত অবস্থায় তৃণমূল কংগ্রেস কর্মীর দেহ উদ্ধার

বাংলা জুড়ে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এবার ভোটের ফল প্রকাশের দিনই এক তৃণমূলকর্মীর দেহ উদ্ধার বেলেঘাটায়। মৃত যুবকের...

নবান্ন নয়, মহাকরণ থেকেই প্রশাসন চালাতে চায় বিজেপি!

বাংলায় দুই তৃতীয়াংশ ভোটে জিতে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। আগামী ২৫ বৈশাখ মুখ্যমন্ত্রী ও...