Thursday, May 14, 2026

যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ সম্ভব! শিক্ষা দফতরে গেল ১৯ হাজার নাম

Date:

Share post:

চাকরিহারা শিক্ষকদের দাবি অনুসারে যোগ্য-অযোগ্য চাকরিহারাদের নাম পৃথক করে তালিকা প্রকাশে যে রাজ্যের কোনও অনিহা নেই, প্রমাণিত এসএসসি-র পদক্ষেপে। আইনি বাধা না থাকলেই প্রকাশিত হবে তালিকা, প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই মতো যোগ্যদের থেকে অযোগ্যদের পৃথক করে তালিকা পাঠানো হল শিক্ষা দফতরে।

২০১৬ সালের প্যানেলে বাতিল হওয়া চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীদের মধ্যে থেকে ইতিমধ্যেই ৫ হাজার অযোগ্যদের বেছে নেওয়া হয়েছে। কিন্তু বাকি ১৯ হাজার জনের মধ্যে আরও কারা যোগ্য বা অযোগ্য সেই তালিকা এবার পাঠাল এসএসসি। শিক্ষা দফতর সূত্রে খবর, রবিবার মেইল করে অযোগ্যদের তালিকায় নাম নেই এমন ১৯ হাজার জনের নাম পাঠিয়েছে এসএসসি। নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’ চারটি বিভাগেই অযোগ্য তালিকার বাইরে থাকা প্রার্থীদের নাম, স্কুলের নাম-সহ যাবতীয় তথ্য রয়েছে। নতুন তালিকা পাওয়ার পর যাবতীয় তথ্য খতিয়ে দেখবে শিক্ষা দফতর। ইতিমধ্যেই আইনি পরামর্শ নেওয়ার কাজ শুরু হয়েছে। পরে তা প্রকাশ করা হবে। চাকরিহারাদের দাবির সঙ্গে মৌলিক কোনও বিরোধ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। এই নিয়ে আগামী ১৭ এপ্রিল শুনানি রয়েছে।

আরও পড়ুন – কোহলির বিরাট রেকর্ড, তিন নম্বরে উঠে এল আরসিবি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...