Thursday, May 14, 2026

উল্লসিত! মুর্শিদাবাদে বিজেপির মৃত্যু-রাজনীতিকে তোপ শোভনদেবের

Date:

Share post:

উস্কানি দিয়ে মুর্শিদাবাদে অশান্তি ছড়িয়ে যে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিজেপি, সেই চক্রান্ত অনেক আগেই সাধারণ মানুষের কাছে ফাঁস হয়ে গিয়েছে। রাজ্যে সাধারণ নিরীহ মানুষের মৃত্যুতে আদতে উল্লসিত বিজেপি (BJP) নেতৃত্ব, দাবি রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chatterjee)। উন্নয়নের বার্তা দিয়ে মানুষের আস্থা পেতে ব্যর্থ বিজেপির মানুষ মারার রাজনীতিকে তোপ শোভনদেবের।

সোমবার আম্বেদকর জয়ন্তীতে (Ambedkar Jayanti) আম্বেদকর মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য জানান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, নির্মল মাঝি, তৃণমূল রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। বিজেপির রাজনৈতিক প্ররোচনা নিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, বিরোধী দল রাজনৈতিকভাবে দেউলিয়া। বিজেপি মনে মনে উল্লসিত যে হিন্দু মারা যাচ্ছে। অশান্তি ছড়িয়ে, সেখানে হিন্দু নিধন হবে। সেই কার্ড (card) খেলে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা। ওরা এতদিন প্রধানমন্ত্রী র মুখে দেখিয়ে, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মুখ দেখিয়ে, উন্নয়নের কার্ডে জেতেনি। দ্রব্যমূল্য, সাধারণ মানুষের ওষুধের দাম এত বেড়ে গিয়েছে। মানুষের কাছে উত্তর দিতে পারছে না। তাই উন্নয়নের বার্তা দিতে ব্যর্থ হয়ে এই চক্রান্ত করছে।

আম্বেদকর জয়ন্তীতে দেশের সংবিধানের (Constitution of India) বর্তমান বিপন্ন পরিস্থিতি তুলে ধরেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি স্পষ্ট দাবি করেন, দেশের গণতন্ত্র আজ বিপন্ন, সংবিধান বিপন্ন। সাম্প্রদায়িক রাজনীতির মধ্যে দিয়ে দেশকে ভাগ করছে কেন্দ্রের বিজেপি সরকার। যত ঘটনা সবের মূলে শাসকদল বিজেপি। বহিরাগত রাজ্যে এনে বাংলাকে অশান্ত করার চেষ্টা হচ্ছে।

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...