Friday, April 24, 2026

এবার বাড়িতে ঢুকে খুনের হুমকি! থানায় অভিযোগ সলমনের

Date:

Share post:

ফের বলিউডের ভাইজানকে প্রাণে মারার হুমকি। মুম্বইয়ের ওরলি পরিবহণ বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বরে সলমন খানকে বাড়িতে ঢুকে খুন এবং বোমায় গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি মেসেজটি (message) পাঠানো হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই ওরলি থানায় (Worli police station) অভিযোগ দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

সলমনকে খুনের হুমকির মাঝেই তাঁর বান্দ্রার বাড়ির সংস্কার করা হয়। এই মুহূর্তে উচ্চ প্রযুক্তির নিরাপত্তা রয়েছে, জানলার কাঁচ বুলেটপ্রুফ (bullet proof), রয়েছে সিসি ক্যামেরা, ২৪ ঘণ্টা নজরদারি চলছে সমনের বাড়িতে। তারপরেও একের পর এক খুনের হুমকি। চিন্তা বাড়ছে পুলিশের।

Related articles

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...