Sunday, May 17, 2026

শোভন-রত্না বিচ্ছেদ মামলা: দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

Date:

Share post:

উপযুক্ত সাক্ষ্য গ্রহণে অসম্মতি নিম্ন আদালতের। নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রথমে কলকাতা হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)। এই মামলায় এবার দুই সপ্তাহের মধ্যে রত্নার জবাব তলব করলেন বিচারপতি আসানুদ্দিন আমানুল্লাহ ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ। ২২ এপ্রিল মামলার পরবর্তী শুনানি।

২০১৭ সালে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। সেই মামলা অহেতুক দীর্ঘ করা হচ্ছে বলে অভিযোগ তোলেন শোভন। উল্টোদিকে যথাযথ সংখ্যায় ও উপযুক্ত ব্যক্তিদের সাক্ষ্য না নেওয়ার অভিযোগ আলিপুর নিম্ন আদালতের বিরুদ্ধে তোলেন বিধায়ক।

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে রত্নার আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। অতিরিক্ত সাক্ষীর প্রয়োজনীয়তা নেই বলে জানানো হয় পর্যবেক্ষণে। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান রত্না চট্টোপাধ্যায়। সেই মামলায় সুপ্রিম কোর্ট প্রথমে শোভন চট্টোপাধ্যায়ের জবাব তলব করে। ৯ এপ্রিল শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) তরফে আইনজীবী রাকেশ দ্বিবেদী ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট পেশ করেন। সোমবারের শুনানিতে ১৫ দিনের মধ্যে রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) জবাব তলব করা হয়।

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...