Saturday, May 16, 2026

বারপুজোয় মোহন অধিনায়ক শুভাশিস, মোহনবাগানে উত্সবের আমেজ

Date:

Share post:

রাত পোহালেই নববর্ষ। আর এই দিনটাতে ময়দান জমজমাট। কারণ ছোট থেকে বড় সব ক্লাবেই এদিন বারপুজো। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মোহনবাগান ক্লাবে(MOHUNBAGAN)। সেই বারপুজোতেই এবার উপস্থিত থাকতে চলেছেন মোহনবাগান সুপারজায়ান্ট অধিনায়ক শুভাশিস বোস(Shubhasish bose)। কোচ মোলিনা(Jose Molina) দেশে ফিরে গিয়েছেন ছুটি কাটাতে। তাই প্রধান কোচকে না থাকলেও নিয়ম মেনে ক্লাবের বারপুজোয় থাকতে চলেছেন শুভাশিস বোস।

বারপুজো মানেই ময়দান জুড়ে হৈচৈ। সেইদিনই আবার আগামী বছরের জন্য নতুন শপথ নেন ক্লাব কর্তা থেকে ফুটবলাররা। সদ্য দ্বিমুকুট চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান(MOHUNBAGAN)। দলের গর্বিত অধিনায়ক শুভাশিস বোস। ম্যানেজমেন্টের সঙ্গে কথাবর্তা হয়ে গিয়েছে। কার্যত শুভাশিস থাকছেন। সেইসঙ্গে মোহনবাগানের বারপুজোয় থাকছেন নানান অনুষ্ঠানও। লোকসঙ্গীত শিল্পি ঋষি চক্রবর্তীকেই এবার দেখা যাবে মোহনবাগানের বার পুজোর অনুষ্ঠানে।

মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, “এমবিএসজির সঙ্গে কথাবার্তা হচ্ছে। কোচ নেই, তবে অধিনায়ক শুভাশিস আসতে পারেন। সম্ভবত তিনি আসছেন। এছাড়া এদিন অনুষ্ঠান করলেন ঋষি চক্রবর্তীও”।

ক্লাব তাঁবু মুড়ে ফেলা হয়েছে সবুজ-মেরুণ প্যান্ডেলে। উত্সবের মেজাজে এখন থেকেই মোহনবাগান ক্লাব। দ্বিমুকুট জয়ের সেলিব্রেশন চলছে। বারপুজোর পরই হবে পতাটা উত্তোলন। রয়েছে আরও বেশকিছু অনুষ্ঠানও। শুভাশিসের পাশপাশি শোনাযাচ্ছে বার পুজোয় উপস্থিত থাকবেন তরুণ ফুটবলার দীপেন্দু বিশ্বাসও।

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...