Wednesday, March 18, 2026

লোকাল ট্রেনে মহিলা বগি বাড়ানোর প্রতিবাদে দক্ষিণ বারাসতে রেল অবরোধ!

Date:

Share post:

মঙ্গলের কর্মব্যস্ত সকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ (Rail Blockade in Sealdah south division)। লোকাল ট্রেনে মহিলা বগি বাড়ানোর প্রতিবাদে দক্ষিণ বারাসত (agitation at dakshin barasat station), ধপধপি ও মথুরাপুরে স্টেশনে লাইনের মাঝেই বসে পড়েন নিত্যযাত্রীরা। সকাল আটটা থেকে এই অবরোধ শুরু হওয়ায় বিপাকে পড়েন অনেকেই। বেলা দশটা নাগাদ রেলের আশ্বাসের পর অবরোধ উঠে গিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে বলে খবর মিলেছে। নির্ধারিত সময় থেকে কিছুটা দেরিতে চলছে ট্রেন।

অবরোধকারীরা বলছেন, সম্প্রতি শিয়ালদহ ডিভিশনের সমস্ত শাখার লোকাল ট্রেনে মহিলা বগির সংখ্যা বাড়ানো হয়েছে। ট্রেনের দৈর্ঘ্য বাড়েনি, ফলে কমানো হয়েছে জেনারেল কম্পার্টমেন্টে।স্বাভাবিকভাবেই ভিড় বাড়ছে প্রতিটি কামরায়। অফিস টাইমে এমনিতেই ঠাসাঠাসি করে ট্রেনে সফর করতে হয়। সেখানে বগির সংখ্যা কমায় প্রবল সমস্যায় পড়ছেন পুরুষ যাত্রীরা। তারই প্রতিবাদে বিক্ষোভ দেখিয়ে ঘণ্টা দুয়েকের জন্য রেল অবরোধ করা হয়। যার জেরে ব্যস্ত সময়ে একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। চূড়ান্ত হয়রানির শিকার হন যাত্রীরা। পুরুষযাত্রীদের কথা অনুযায়ী, মহিলা কামরায় তুলনামূলকভাবে ভিড় কম হয়, অথচ সেই বগির সংখ্যা বাড়ানো হলো আর জেনারেল বগির সংখ্যা কমানো হলো। এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নেওয়া যায় না। রেলের তরফে বিষয়টি বিবেচনা করা হবে এই আশ্বাসে, সকাল ৯:৫৫ মিনিট নাগাদ অবরোধ উঠে যায়।

 

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...