Wednesday, May 20, 2026

মুর্শিদাবাদের ঘটনায় এনআইএ তদন্তের দাবি, মামলা দায়ের হাইকোর্টে

Date:

Share post:

ওয়াকফ সংশোধনী আইনের (WAQF Ammendment Act) বিরোধিতায় রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচির মাঝেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুর্শিদাবাদে (Murshidabad ) অশান্তি করা হয়েছে। এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছে রাজ্য পুলিশ।এবার আক্রান্তদের পরিবারের তরফে এনআইএ তদন্তের দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করা হলো। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের (Tirthankar Ghosh) এজলাসে শুনানির সম্ভাবনা রয়েছে।

কেন্দ্রীয় সরকার নিয়ে নতুন আইন আনার পর থেকেই উত্তপ্ত নবাবের জেলা। প্ররোচনা দিয়ে যাঁরা ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়িয়েছেন তাদের অনেককে গ্রেফতার করা হয়েছে। রাজ্য পুলিশের (West Bengal Police) উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি গুজব না ছড়ানোর বার্তাও দিয়েছেন। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। বিএসএফের গুলিতে তিনজনের মৃত্যুর খবর মিলেছে। লাগাতার অশান্তির জেরে একাধিক গ্রাম ছেড়ে পালিয়েছে বহু পরিবার। এই পরিস্থিতিতে এবার অশান্তির ঘটনায় NIA তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

 

Related articles

আজ উত্তরবঙ্গ যাচ্ছেন শুভেন্দু, সাড়ে এগারোটায় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক

বাংলায় নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। সকাল সাড়ে নটার নাগাদ...

চন্দ্রনাথ খুনে ‘অভিযুক্ত’র মুক্তি চেয়ে আবেদন খোদ সিবিআইয়ের! 

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath) এবার এক নাটকীয় মোড়। খোদ সিবিআই মূল অভিযুক্ত রাজ সিং-কে...

ই-ফার্মেসির বিরুদ্ধে প্রতিবাদে আজ দেশ জুড়ে বন্ধ ওষুধের দোকান, বাংলায় ধর্মঘট ১২ ঘণ্টার

অনলাইন ওষুধ প্ল্যাটফর্ম ও ই-ফার্মেসিগুলোর বাড়বাড়ন্তের প্রতিবাদে বুধবার বেশ জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া কেমিস্টস...

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...