Wednesday, April 15, 2026

বার্ষিক চুক্তির সময় পিছোচ্ছে! রোহিতের ভবিষ্যৎ নিয়েও আলোচনা

Date:

Share post:

বোর্ডের নতুন বার্ষিক চুক্তি(Central Contract) কবে ঘোষণা করবে বিসিসিআই(BCCI)। প্রথমে শোনাযাচ্ছিল এপ্রিলেই হতে পারে সেই ঘোষণা। কিন্তু হঠাৎই বিসিসিআই ধীরে চলো নীতি নিয়েছে। শোনাযাচ্ছে চুক্তি ঘোষণার সময় এপ্রিল থেকে অক্টোবরেই নাকি পিছিয়ে দিয়েছে বোর্ড। বিশেষ করে রোহিত শর্মার(Rohit Sharma) ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্যই নাকি এমনটা ভাবা হয়েছে। তবে কি নিজের গ্রেড হারাতে পারেন রোহিত। এমন কথাও কিন্তু শোনাযাচ্ছে এবার ক্রিকেট মহলে।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিসিসিআইয়ের বেশকিছু ভাবনা রয়েছে। সেটা নিয়েই আগামী কয়েকদিন কিংবা আইপিএলের পর বৈঠকে বসতে পারেন বিসিসিআই কর্তারা। সেখানে উপস্থিত থাকবেন ভারতীয় দলের নির্বাচকরাও। সেই বৈঠকেই রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে বলে শোনাযাচ্ছে। আবার গৌতম গম্ভীরের(Gautam Gambhir) সঙ্গেও এই বিষয় নিয়ে বসার ইঙ্গিত রয়েছে বোর্ড(BCCI) সূত্রে।

ঘরের মাঠে নিউ জিল্যান্ডের কাছে হার। এরপর অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল(India Team) কার্যত নাকানি চোবানি খেয়েছিল। বিশ্রীভাবে হেরে দেশে ফিরতে হয়েছিল। এরপর থেকেই ভারতীয় দল নিয়ে নানান হিসাব নিকাশ শুরু হয়েছিল। বিশেষ করে রোহিত শর্মার অধিনায়ক থাকা নিয়ে জল্পনাটা বেড়েছিল। এছাড়া শোনাযাচ্ছিল রোহিতের গ্রেডও নাকি বদলাতে পারে। গতবছরই শেষ হয়েছিল বোর্ডের বার্ষিক চুক্তি। যদিও এখন পর্যন্ত বিসিসিআই সেই অনুযায়িই প্রত্যাক ক্রিকেটারদের টাকা দিয়ে যাচ্ছে।

কিন্তু এবার শোনাযাচ্ছে বিসিসিআই নাকি নতুন বার্ষিক চুক্তি করার পথে এগোচ্ছে। তবে রোহিত শর্মার কথা চিন্তা করেই নাকি সময়টা বেশ খানিকটা পিছনো হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি(Champions Trophy) চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই রোহিত শর্মার ভারতীয় দলের জার্সিতে খেলা নিয়ে ননান কথা শুরু হয়েছিল। যদিও রোহিত ২০২৭ বিশ্বকাপ খেলার কথা জানিয়েছিলেন। কিন্তু বোর্ড(BCCI) কি তেমনটা ভাবছে। ক্রিকেট মহল জুড়ে এই মুহূর্তে জোর গুঞ্জন আরম্ভ হয়ে গিয়েছে।

Related articles

গণতান্ত্রিক উপায়ে অত্যাচারের বদলা নেবে বাংলা, নববর্ষে সম্প্রীতির বার্তা দিয়ে কেন্দ্রকে নিশানা মমতার 

পায়ে পায়ে ১৪৩৩! নববর্ষের সকালে ভিডিয়োবার্তায় শুভেচ্ছাবার্তার পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।...

নববর্ষে ভোট প্রচারে উত্তরে মমতা, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কর্মসূচি অভিষেকের

বাংলার নববর্ষের প্রথম দিনে নির্বাচনী প্রচারে উত্তরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চৈত্র সংক্রান্তিতে রাজ্যবাসীর মঙ্গল কামনায় কালীঘাট...

স্বাগত ১৪৩৩: কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, বাংলা নববর্ষের সকালে পুজো দেওয়ার লম্বা লাইন

১৪৩২-কে বিদায় জানিয়ে ১৪৩৩ পথ চলা শুরু করল। নতুন বাংলা বছরের সকাল থেকে লক্ষ্মী- গণেশ নিয়ে হালখাতা পুজো...

টার্মিনাল থেকে রান্নাঘর পর্যন্ত: দেশজুড়ে LPG সরবরাহের নেটওয়ার্ক বাড়াচ্ছে HPCL

বাজারে চাহিদা বেশি। তাও হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) তার এলপিজি সরবরাহ এবং দেশজুড়ে সিলিন্ডারের পৌঁছনো নিশ্চিত করছে। ২০২৬...