Saturday, March 14, 2026

বিলিয়ার্ডস বিশ্ব চ্যাম্পিয়ন সৌরভ কোঠারি

Date:

Share post:

ভারতীয় প্রতিপক্ষ পঙ্কজ আডবানীকে(Pankaj Advani) হারিয়ে আবারও একবার বিলিয়ার্ডস বিশ্ব চ্যাম্পিয়ন কলকাতার সৌরভ কোঠারি(Sourav Kothari)। ২০১৮ সালে প্রথমবার বিলিয়ার্ডস(Billiards) বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার এই শিরোপা উঠল তাঁর মাথায়। ফের একবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে পেরে স্বাভাবিকভাবেই আপ্লুত সৌরভ কোঠারি। তবে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে মাঝে সময়টা লেগে গেল সাতটা বছর। ১৯৯০ সালে সৌরভ কোঠারির বাবাও বিলিয়ার্ডস বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন।

পঙ্কজ আডবানীর সঙ্গে গোটা ম্যাচেই খুব মানসিকভাবে নিজেকে শান্ত রেখেছিলেন সৌরভ(Sourav Kothari)। আর তাতেই যেন বাজিমাত। ফাইনালে সৌরভের স্কোর ৭২৫ পয়েন্ট। সেখানেই তাঁর প্রতিপক্ষ পঙ্কজ আডবানীর স্কোর ৪৮০। শুধু তাই নয় ১১৯ এবং ১১২ দুটো ব্রেক করেন তিনি।

টাইমড ফর্ম্যাটে এই প্রথমবার আইবিএসএফ বিশ্ব খেতাব জিতলেন সৌরভ কোঠারি। ৩৫ বছর আগে এই প্রতিযোগিতা জিতেছিলেন তাঁর বাবা। প্রথম আধ ঘন্টায় তিনি যে লিড নিয়ে নিয়েছিলেন, সেটা আর ছোঁয়া সম্ভব হয়নি পঙ্কজ আডবানীর পক্ষে। যদিও পরের দিকে তিনি লড়াইটা দিয়েছিলেন। তবে শেষরক্ষা আর করতে পারেননি পঙ্কজ আডবানী।

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...