Saturday, May 9, 2026

আপাতত স্বস্তি পেয়েছি: সুপ্রিম নির্দেশে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর, এ বছরের মধ্যেই সমাধানের আশ্বাস

Date:

Share post:

রাজ্যের আবেদনে সাড়া, ২৬ হাজার চাকরিহারাদের সাময়িক স্বস্তি দিয়ে বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। যাঁরা ‘অযোগ্য’ বলে চিহ্নিত হননি সেই সব নবম-দশম, একাদশ- দ্বাদশের শিক্ষক শিক্ষিকারা আপাতত স্কুলে গিয়ে নিজেদের কাজে যোগদান করতে পারবেন। এই বিষয়ে বৃহস্পতিবার, নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “আপাতত স্বস্তি পেয়েছি।“ এবছরের মধ্যেই এই বিষয়টির সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

এদিন সুপ্রিম কোর্ট বলে, যাঁরা ‘অযোগ্য’ বলে চিহ্নিত হননি সেই সব নবম-দশম, একাদশ- দ্বাদশের শিক্ষক শিক্ষিকারা আপাতত স্কুলে গিয়ে নিজেদের কাজে যোগদান করতে পারবেন। ৩১ মে-র মধ্যে রাজ্যকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, এবং ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরমে মমতা বলেন, বলেন, “ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। আপাতত স্বস্তি পেয়েছি। শিক্ষকদের বেতনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম, কী করে দেওয়া যায়। বিকল্প পথও বলে দিয়েছিলাম।“

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আশ্বাস দেন বিষয়টি এই বছরই সমাধান হবে। তাঁর কথায়, “আমি বলেছিলাম, আমরা দেখব যাতে চাকরিহারাদের কোনও অসুবিধা না হয়। আমরা সময় পেয়েছি। ২০২৬ পর্যন্ত বিষয়টা যাবে না। আশা করি এ বছরের মধ্যেই সমাধান হয়ে যাবে। আশা করি আমরা ভুল করব না।“
আরও খবর: শালবনিতে ১৬ হাজার কোটি টাকার তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রীর

শিক্ষকদের (Teacher) চাকরি থাকলেও শিক্ষাকর্মীদের চাকরি থাকছে না। এই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী জানান, “আইনজীবীদের সঙ্গে কথা বলে তাঁদের পরামর্শ নিয়ে যা করার করতে হবে। তাড়াহুড়ো করা যাবে না। আইনের প্রতি, সরকারের প্রতি ভরসা রাখুন।“

Related articles

সেলফির নামে রোহিতের কোটি টাকার ঘড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা! ক্ষুব্ধ হিটম্যান

অনুরাগীর নিজস্বী তোলার আবদার মেটাতে গিয়ে বড় ক্ষতির মুখে পড়তে হচ্ছিল প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)।...

ডোপিং বিতর্কে নোটিশ যশস্বী-শেফালিকে!

আইপিএল চলাকালীন বিতর্কে জড়িয়ে পড়লেন রাজস্থান রয়্যালস দলের তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ডোপ টেস্ট সংক্রান্ত নিয়ম...

শপথেই সোশ্যালে পালাবদল: সবুজ থেকে গেরুয়ায় ‘পথে’ বদল রাজ্য পুলিশের

রাজনীতির মিডিয়া নির্ভরশীলতা রাজনীতির পট পরিবর্তনের সঙ্গেই পরিবর্তনশীল। তাই বাংলায় নতুন সরকারের পালাবদলের দিন থেকে প্রশাসনিক স্তরেও সোশ্যাল...

বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের জের, রবীন্দ্রজয়ন্তীর সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস!

পঁচিশে বৈশাখের সকালে সূর্যের দাপট থাকলেও দুপুর গড়াতেই জেলায় জেলায় আকাশের মুখ ভার। শনিবার সন্ধ্যায় কলকাতাসহ পার্শ্ববর্তী জেলার...