Friday, June 19, 2026

দিলীপের সঙ্গে প্রচুর বিষয়ে মিল: বিয়ের খবরে সিলমোহর দিয়ে জানালেন রিঙ্কু

Date:

Share post:

জীবনে একটা বয়সের পরেই নিজের কথাও ভাবতে হয়। আর নিজের কথা ভাবতে গিয়ে দিলীপ ঘোষকে জীবনসঙ্গী বেছে নিয়েছেন বিজেপির (BJP) দক্ষিণ কলকাতার মহিলানেত্রী রিঙ্কু মজুমদার (Rinku Majumder)। বিয়ের আগের রাতে জানালেন, দিলীপের সঙ্গে রাজনৈতিক মতাদর্শ থেকে শুরু করে দেশভক্তি- সবেতেই তাঁর প্রচুর মিল। তবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি হাত ধরে রাজনীতিতে আসেননি- সেটাও জানালেন রিঙ্কু।

বৃহস্পতিবার বিকেলে তৃণমূলে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের একটি পোস্ট। আর তারপরেই বঙ্গ রাজনীতিতে স্ফুলিঙ্গ- দিলীপ ঘোষের বিয়ে। স্বাভাবিক খোঁজ পড়ে পাত্রীর। জানা যায় দক্ষিণ কলকাতার বিজেপি নেত্রী তথা সমাজসেবী রিঙ্কু মজুমদারের (Rinku Majumder) সঙ্গেই মন দেওয়া-নেওয়া হয়েছে দিলীপের। এ বিষয়ে বিজেপির বর্ষীয়ান নেতা কোনও মন্তব্য না করলেও, তাঁর ভাবি স্ত্রী জানালেন ঘটনা সত্যি। শুক্রবার চারহাত এক হচ্ছে। তবে ছাদনাতলায় নয়, বিয়ে হচ্ছে রেজিস্ট্রি করে।

তাহলে দিলীপ ঘোষের হাত ধরেই কি রিঙ্কুর রাজনীতিতে প্রবেশ? পাত্রী জানালেন, একেবারেই তা নয়। ২০১৩ থেকে বিজেপিতে রয়েছেন তিনি। ২০২১-এর নির্বাচনে ইকো পার্কে প্রচারের সময় দিলীপ ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতা। বেশ কিছুদিন পথচলার পর বিয়ের সিদ্ধান্ত। তবে সেটা বেশি দিনের নয়। রিঙ্কুর কথায়, সারা জীবন সবার জন্য ভেবে একটা সময় নিজের কথাও ভাবতে হয়। আর সে ক্ষেত্রে জীবনসঙ্গী হিসেবে দিলীপ ঘোষই (Dilip Ghosh) তাঁর প্রথম পছন্দ। শোনা যাচ্ছে দিল্লির বিজেপি নেতৃত্ব না কি দিলীপকে বিয়ের ব্যাপারে বাধা দিচ্ছেন? এই জল্পনা উড়িয়ে দিয়ে রিঙ্কু জানান, এরকম কোনও কথা তাঁর জানা নেই। আর তাঁরা যদি ব্যক্তিগতভাবে সম্পর্কে থাকতে চান, তাহলে দল সেখানে আপত্তি করতে পারে কীভাবে?

বিয়ে যখন হচ্ছে তখন ভুরিভোজের ব্যবস্থাও নিশ্চয়ই রয়েছে, রয়েছে সাজগোজ। তবে এইসব বিষয় সংবাদমাধ্যমে মুখ খুলতে নারাজ ভাবি বধূ। এখন শুধু শুভ সময়ের অপেক্ষা।

Related articles

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...

বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ‘আসল তৃণমূল’

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকতে পারে। এই আশঙ্কায় বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। বিধাননগর পুলিশ...

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...