Saturday, June 20, 2026

স্টিফেন কোর্টের স্মৃতি উসকে অগ্নিকাণ্ড পার্কস্ট্রিটের কুইনস মেনশনের মিষ্টির দোকানে

Date:

Share post:

স্টিফেন কোর্টের স্মৃতি উসকে অগ্নিকাণ্ড পার্কস্ট্রিটে(Parkstreet)। শুক্রবার পার্ক হোটেলের উল্টো দিকে কুইনস মেনশনের একতলার এক মিষ্টির দোকানে আগুন(Fire Incident) লাগে। স্থানীয়রা সাড়ে বারোটা নাগাদ দমকল ইঞ্জিনে খবর দেন। ঘটনাস্থলের চারটে ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেছে। তবে হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি।

তবে কীভাবে এই আগুন লাগলো তা এখনও নিশ্চিতভাবে জানাতে পারেননি দমকল আধিকারিক বা দোকান কর্তৃপক্ষও। এই এলাকা খুবই জনবহুল এলাকা এবং ছোট-বড় অনেক দোকান পাশাপাশি। তার ফলে আধিকারিকদের বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

এর আগে গত ১০ এপ্রিল পার্ক স্ট্রিটে(Parkstreet) হাই কোর্ট চত্বরে ‘টেম্পল চেম্বার’ নামের এক বহুতল ভবনে আগুন লাগে।

Related articles

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...