Friday, May 15, 2026

বিয়েতে অনুপস্থিত, রিঙ্কুর ছেলের সঙ্গে কেমন সম্পর্ক দিলীপের

Date:

Share post:

ষাটোর্ধ্ব দিলীপের বিয়ে নিয়ে উৎসাহ রাজ্যের রাজনৈতিক মহল থেকে সিনে দুনিয়ারও। হেভিওয়েট বিজেপি নেতার বিয়ের ঝলক দেখতে যেখানে গোটা রাজ্যের উৎসাহ সেখানে অনুপস্থিত তাঁর জীবনের এক অন্যতম সদস্য। সহধর্মিনীর প্রথম পক্ষের ছেলে প্রীতম অনুপস্থিত থাকলেও মায়ের দ্বিতীয় বিয়েতে তাঁর যে সম্মতি ও সমর্থন রয়েছে প্রকাশ করে ফেললেন দিলীপই (Dilip Ghosh)।

ইডেনে (Eden Gardens) খেলা দেখার শখ ছিল রিঙ্কু মজুমদারের ছেলে প্রীতমে। সেখানে সঙ্গ দিয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানেই কী হবু স্ত্রীর ছেলের সঙ্গে ভাব জমিয়েছিলেন বিজেপির ডাকসাইটে নেতা? প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও সম্পর্ক যে পারিবারিক হয়ে গিয়েছিল তার আগেই তা স্পষ্ট দিলীপ ঘোষের হাসিতে।

গুডফ্রাইডের (Good Friday) ছুটিতে বেড়াতে গিয়েছেন প্রীতম। থাকতে পারেননি মা ও তাঁর দ্বিতীয় ‘বাবা’র বিয়েতে। যদিও সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, মায়ের এই সিদ্ধান্তে তিনি পাশে রয়েছেন। যদিও সামনা সামনি দিলীপ ও প্রীতমকে দেখার প্রাথমিক কৌতুহল শুক্রবার আর কারো মেটা সম্ভব হল না।

বরাবর সাধারণ মানুষের ভিড়ে ঢুকে গিয়ে সহজে মিশতে পারা দিলীপ যে প্রীতমের সঙ্গেও অনেকটা সহজ, তা এদিন তাঁর কথায় প্রকাশিত হয়। তিনিই জানান, প্রীতমেরও বিয়ে অনেকটা ঠিক হয়ে রয়েছে। সামনে তারও বিয়ের সানাই বাজবে। রিঙ্কু মজুমদারের সঙ্গে বিয়ের পরে যে দায়িত্বের কথা দিলীপ ঘোষ জানিয়েছিলেন, তা প্রীতমের বিয়েরও সেটাও তাঁর মতো দায়িত্বশীল রাজনীতিকের কথায় স্পষ্ট।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...