Monday, March 16, 2026

শিয়ালদহ ডিভিশনে মাতৃভূমি লোকালে উঠতে পারবেন পুরুষ যাত্রীরাও! বড় ঘোষণা রেলের 

Date:

Share post:

অফিস টাইমে লোকাল ট্রেনে (Local Train) মহিলা কামরার সংখ্যা বাড়ানো নিয়ে গোটা সপ্তাহ ধরে দফায় দফায় শিয়ালদহ শাখায় (Sealdah Division) রেল অবরোধ করেছেন পুরুষ যাত্রীদের একাংশ। এবার তাদের জন্য সুখবর শোনালেও রেল কর্তৃপক্ষ। এবার থেকে শিয়ালদহ শাখার লেডিস স্পেশাল অর্থাৎ মাতৃভূমি লোকালে (Matribhumi Local) চড়তে পারবেন পুরুষ যাত্রীরাও। শিয়ালদহ ডিআরএম সূত্রে জানা গেছে অফিস টাইমে মহিলাদের জন্য নির্ধারিত ওই ট্রেনের মাঝের চারটি কামরাতে চড়তে পারবেন পুরুষ যাত্রীরাও। যদিও কবে থেকেই নিয়ম চালু হবে তা স্পষ্ট নয়।

হাওড়া শাখায় আপ এবং ডাউন লেডিস স্পেশালে জেনারেল বগি হিসেবে নির্দিষ্ট কামরা বরাদ্দ রয়েছে। কিন্তু এতদিন পর্যন্ত শিয়ালদহ শাখায় মাতৃভূমি লোকালে সেই সুবিধা ছিল না। অথচ পুরুষ যাত্রীদের অভিযোগ ছিল ব্যস্ত সময়ে যখন অন্যান্য কামরায় ভিড় তখন ব্যস্ত সময় লেডিস স্পেশাল ট্রেনের অধিকাংশ বগি ফাঁকা থাকে। এই বিষয়ে শিয়ালদহের সিনিয়র ডিসিএম যশরাম মীনা (Yashram Meena) জানিয়েছেন, “মহিলাদের জন‌্য বরাদ্দ বারোটি ট্রেনে সার্ভে চলছে। দিন সাতেকের সার্ভের রিপোর্ট পাওয়ার পর পুরুষ যাত্রীদের চড়ার অধিকার নিয়ে পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হবে।” শিয়ালদহের বিভিন্ন শাখায় এই মুহূর্তে মোট ছ’জোড়া লেডিজ স্পেশাল ট্রেন চলে। রেল সূত্রে জানা গেছে বারো বগির মধ্যে প্রথম ও শেষের চারটি কামরা মহিলাদের জন‌্য বরাদ্দ থাকবে। মাঝের চারটি বগি জেনারেল বলে বিবেচিত হবে।

 

 

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...