Wednesday, May 13, 2026

ফেডারেশনের বিরুদ্ধে কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টসে যাওয়ার বর্তা ইন্টারকাশির

Date:

Share post:

চার্চিল ব্রাদার্সকে(Churchill Brothers) চ্যাম্পিয়ন ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(AIFF)। আর তাতেই কিন্তু সমস্যার সামনেও পড়তে পারে তারা। চার্চিল ব্রাদার্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করা পরই কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টসের দ্বারস্থ হওয়ার হুমকি ইন্টার কাশি(Interkashi fc) এফসির। ফেডারেশনের নিয়ম নিয়েই এবার প্রশ্ন তুলছেন ইন্টারকাশি কর্তারা। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

আইলিগ(Ileague) চ্যাম্পিয়ন কে হবে। এই প্রশ্ন নিয়েই এতদিন সকলে তাকিয়ে ছিল ফেডারেশনের দিকে। শেষপর্য়ন্ত ফেডারেশনের আপিল কমিটি চার্চিল ব্রাদার্সকেই চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল। আর এই সিদ্ধান্তটাই মেনে নিতে পারছে না ইন্টাররাশি(Interkashi) ম্যানেজমেন্ট। তাদের মতে ফেডারেশনের নিয়মে বহু জায়গায় ফাঁক রয়েছে। এছাড়া ভুলটা ফেডারেশনের। ফেডারেশনের এই গোটা প্রক্রিয়াটা নিয়েই এবার কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টসের দ্বারস্থ হতে চলেছে ইন্টারকাশি।

বিতর্কের শুরুটা ইন্টারকাশি বনাম নামধারি এফসির ম্যাচ দিয়ে। নামধারীর বিরুদ্ধে হেরে গিয়েছিল সেই ম্যাচ ইন্টারকাশি। এরপরই তারা অভিযোগ তোলে যে অবৌধ ফুটবলার খেলিয়েছে নামধারি এফসি। সেটা দেখার পরই হারলেও ইন্টারকশিকেই তিন পয়েন্ট দেওয়ার সিদ্ধান্ত নেয় ফেডারেশন। আর তাতেই ইন্টারকাশির পয়েন্ট দাড়াচ্ছিল ৪২। অর্থাত্ চার্চিলের থেকে দুই পয়েন্ট বেশি। কিন্তু এরপরই পাল্টা অভিযোগ জানায় নামধারী এফসিও।

যে ফুটবলার নির্বাসিত ছিলেন, সেটা ফেডারেশনের সিএমএস পদ্ধতিতে ছিল না। সেই কারণেই খেলিয়েছে তারা। এরপরই সেই সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করে ফেডারেশনের আপিল কমিটি। সেই থেকেই চাপানউতোর চলছিল। শেষপর্যন্ত অবশ্য চার্চিল ব্রাদার্সকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এরপরই সিএএসের যাওয়ার হুমকি দিয়েছে ইন্টারকাশি। তারা যে এত সহজেই ব্যাপারটা ছাড়বে না তা বেশ স্পষ্ট

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...