Thursday, June 18, 2026

ভূমিধস- হড়পা বানে বিপর্যস্ত জম্মু কাশ্মীর, জলস্রোতে ভেসে গেল গ্রাম

Date:

Share post:

টানা বৃষ্টির জেরে ভূস্বর্গে ভূমিধস আর হড়পা বানে (Flashflood and Landslides in Jammu & Kashmir) তিনজনের মৃত্যু। রাতভর বৃষ্টিতে রামবন জেলার চন্দ্রভাগা নদীর জলস্তর বাড়ায় স্রোতে ভেসে গেল ধর্মকুণ্ড গ্রাম। এখনও পর্যন্ত শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। আটকে রয়েছেন বহু। জোরকদমে চলছে উদ্ধার কাজ। জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় ধস নেমে বন্ধ জাতীয় সড়ক (National Highway), বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।

মৌসম ভবনের (IMD) পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকে জম্মু-কাশ্মীরে ভারী বৃষ্টির দাপট চলছে। এই পরিস্থিতিতে একাধিক নদীর জলস্তর বেড়ে যাওয়ার কারণে হড়পা বানে ভেসে গেল চন্দ্রভাগা নদী সংলগ্ন গ্রাম। ৩০-৩৫ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর মিলেছে। ধর্মকুণ্ড থানার পুলিশ এবং স্থানীয় প্রশাসন জোরকদমে উদ্ধার কাজ চালাচ্ছে। বৃষ্টিতে বাগনা গ্রামে বাড়ি ভেঙে দুই শিশুসহ তিনজনের মৃত্যুর খবর মিলেছে। ওই এলাকায় হোটেল, দোকানসহ বেশ কয়েকটি কাঁচা পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরানোর পাশাপাশি প্রশাসন গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে। দুর্ঘটনার খবরে দুঃখ প্রকাশ করে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে রবিবার বৈঠকে বসবে সরকার।রামবন শহরের শিলাবৃষ্টির জেরে বহু জায়গায় ধস নেমেছে। তাই নিরাপত্তার স্বার্থে আপাতত জাতীয় সড়ক বন্ধ রাখা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related articles

হুগলি নদীতে আচমকা জোড়া টর্নেডোর তাণ্ডব! বরাতজোরে রক্ষা পেলেন মৎস্যজীবীরা

দুপুর গড়াতেই আকাশজুড়ে নামল ঘন কালো অন্ধকার। তার পরেই প্রকৃতির এক অদ্ভুত এবং ভয়ঙ্কর রূপের সাক্ষী থাকলেন দক্ষিণ...

চার বছরের মাথায় ফের ‘মহা-ভাঙন’! দল ছাড়ার মুখে উদ্ধবের ৬ লোকসভা সাংসদ

এবার লোকসভায় চরম বিপর্যয়ের মুখে পড়লেন উদ্ধব ঠাকরে। শিবসেনার (ইউবিটি) ৬ জন লোকসভা সাংসদ সরাসরি বিদ্রোহ ঘোষণা করে...

রাজ্যে আরও ৪টি মেডিক্যাল কলেজ, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে নয়া পদক্ষেপ

রাজ্যের চিকিৎসা পরিষেবা ও মেডিক্যাল শিক্ষার (West Bengal Health Department) ক্ষেত্রে নয়া পদক্ষেপ নবান্নের। কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর...

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনের দ্বারস্থ বলি অভিনেত্রী তথা...