Thursday, June 4, 2026

আজ শালবনিতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাসে মুখ্যমন্ত্রী, থাকবেন সৌরভও 

Date:

Share post:

পশ্চিমবঙ্গ সরকারের (Govt of WB) উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ৮০০ মেগাওয়াট করে দু’টি পাওয়ার প্ল্যান্ট (Jindal Power Project) নির্মিত হবে। এই প্রকল্পে প্রায় ১৬ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করছে জিন্দল গোষ্ঠী। আজ দুপুরে এই প্রকল্পের শিলান্যাস করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি কর্মসংস্থানের কথা মাথায় রেখে একাধিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে জিন্দল গোষ্ঠীর। আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর (CM) সঙ্গে থাকবেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। থাকছেন জিন্দল গোষ্ঠীর শীর্ষকর্তারাও।

মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন যে এই পাওয়ার প্লান্ট উদ্বোধনের মাধ্যমে একদিকে যেমন বিদ্যুতের চাহিদা পূরণের যথাযথ ব্যবস্থা হবে তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন শালবনি এবং পার্শ্ববর্তী প্রায় ৩০টি গ্রামের মানুষ। আপাতত দুটি ইউনিটের শিলান্যাস হবে। পরে রিভিউ মিটিং করে চাহিদা খতিয়ে দেখে বিদ্যুৎ প্রকল্পের ক্ষমতা বৃদ্ধি করা হবে। এই তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস শুধু একটি প্রশাসনিক ঘটনা নয়, বরং বহু বছরের প্রতীক্ষিত উন্নয়নের সূচনা বলেই দাবি নবান্নের (Nabanna) শীর্ষ আধিকারিকদের। এদিন সকাল সকাল শালবনির উদ্দেশ্যে রওনা দেবেন মমতা। দুপুরে পৌঁছবেন সৌরভ। শিলান্যাস অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী শালবনি থেকে যাবেন মেদিনীপুরে। রাতে সার্কিট হাউসে থাকার পর আগামিকাল অর্থাৎ ২২ এপ্রিল (মঙ্গলবার) তিনি মেদিনীপুর কলেজ মাঠে সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন, যেখানে গোয়ালতোড়ের একটি সোলার পাওয়ার প্ল্যান্ট-সহ একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন করবেন।বাংলা এখন শিল্পের গন্তব্য৷ দেশি–বিদেশি শিল্পপতিরা এখন বাংলাতে বিপুল পরিমাণ বিনিয়োগে আগ্রহী৷ বাম আমলের বন্ধ্যা দশা কাটিয়ে মুখ্যমন্ত্রী বাংলাকে এগিয়ে দিচ্ছেন নতুন দিশায়৷ তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পশ্চিম মেদিনীপুর সফর সবদিক দিয়েই যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

 

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...