Wednesday, June 24, 2026

প্রয়াত পোপ ফ্রান্সিস: শোকবার্তা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও অভিষেকের

Date:

Share post:

বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান পোপ ফ্রান্সিসের প্রয়াণে শোকপ্রকাশ গোটা বিশ্বে। শোকবার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শোকপ্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাতের সময়কে স্মরণ করে নরেন্দ্র মোদি বার্তা দেন, পোপ ফ্রান্সিসের প্রয়ানে গভীরভাবে বেদনাহত। বিশ্বের ক্যাথলিক সমাজের প্রতি এই বেদনার সময়ে আমার সমবেদনা। পোপ ফ্রান্সিস (Pope Francis) গোটা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের মধ্যে করুণা, নম্রতা ও আধ্যাত্মিক সাহসিকতার বাতিঘর হিসাবে স্মরণীয় থাকবেন। যুবা বয়স থেকেই তিনি নিজেকে প্রভু যিশুর আদর্শগুলি অনুধাবন করার কাজে উৎসর্গ করেছিলেন। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি দরিদ্র ও পিছিয়ে পড়াদের সেবা করেছিলেন। পীড়িতদের জন্য তিনি আশার আলো জ্বেলেছিলেন। ভারতীয়দের প্রতি তাঁর ভালোবাসা সবসময় মনে রাখা হবে।

খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় লেখেন, ‘রোমান ক্যাথলিক (Catholic) চার্চের প্রধান, পোপ ফ্রান্সিসের মৃত্যুতে আমি শোকাহত। ক্যাথলিক সমাজে সম্মানীয় স্থান পেয়েছেন পোপ। অগণিত খ্রিস্টান তাঁকে ধর্মীয় নেতা হিসাবে মানেন। ভারত এবং বিশ্বের অন্যান্য জায়গায় আমার সকল খ্রিস্টান (Christian) ভাইবোনদের আমার সমবেদনা।’

পোপের প্রয়াণে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্য়াল মিডিয়ায় লেখেন, ‘পোপ ফ্রান্সিসের মৃত্যু শুধুমাত্র বিশ্বের ক্যাথলিকদের (Catholic) জন্যই নয়, বরং সমগ্র মানবজাতির জন্যও অপূরণীয় ক্ষতি। তিনি সাহস, সহনশীলতা এবং নৈতিক স্বচ্ছতার প্রতীক ছিলেন। ইস্টারে তিনি বার্তা দিয়েছিলেন, ধর্মের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা ছাড়া শান্তি থাকতে পারে না। এই বার্তা বিবেকের আয়না হিসেবে চিরকাল আমাদের কাছে থাকবে।’

দীর্ঘদিন ধরে নিউমোনিয়া সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তিনি। গত কয়েক মাসে বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন। শেষে গত ১৪ ফেব্রুয়ারি ব্রঙ্কাইটিস সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পোপ। পরে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেও ছিলেন। রবিবার ইস্টারের বার্তাও দিয়েছিলেন পোপ ফ্রান্সিস। সোমবারই এল দুঃসংবাদ। ভ্যাটিকানের প্রশাসক জানান, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, পোপ ফ্রান্সিস প্রয়াত হয়েছেন। সকাল ৭টা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সারাটা জীবন ঈশ্বর এবং গির্জার প্রতি সমর্পিত ছিলেন পোপ ফ্রান্সিস।’ পোপ ফ্রান্সিসের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা বিশ্বে।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...