Friday, June 5, 2026

মেসি, সেলিসকে ছেড়ে দিতে চলেছে ইস্টবেঙ্গল

Date:

Share post:

আইএসএলের(ISL) পর সুপার কাপ(SUPER CUP)। ইস্টবেঙ্গলের(Eastbengal) খারাপ পারফরম্যান্সের ধারা অব্যহত। সুপার কাপের প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্সের কাছে হেরে ছিটকে গিয়েছে লাল-হলুদ ব্রিগেড। সমালোচনাটা আইএসএল থেকেই চলছিল। সুপার কাপ থেকে বিদায় হওয়ার পর সেই সমালোচনাটা আরও তীব্র হয়েছে। দল গঠন নিয়ে উঠছে প্রশ্ন। এবার সেই কাজই শুরু করে দিল ইস্টবেঙ্গল(Eastbengal)। শোনাযাচ্ছে মেসি(Messi Bouli), সেলিসদের(Richard Celis) ছেড়ে দেওয়ার কাজ নাকি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

সুপার কাপে হারের পরই দলে বহু বদলের ইঙ্গিত দিয়েছিলেন খোদ ইস্টবেঙ্গল কোচ। হেক্টর ইউস্তে(Hector Yuste) ইতিমধ্যেই অবসর নিয়ে নিয়েছেন। এবার শোনা যাচ্ছে মেসি(Messi) এবং রিচার্ড সেলিসকেও(Richard Celis) ছেড়ে দিতে চলেছে ইস্টবেঙ্গল।  শোনা যাচ্ছে তাদের পারফরম্যান্সে একেবারেই খুশি নয় ইস্টবেঙ্গল। বিশেষ করে সুপার কাপের ম্যাচে মেসির পারফরম্যান্স নিয়ে হতাশ ম্যানেজমেন্ট। এছাড়া হিজাজি মাহেরকেও নাকি রাখতে চাইছেন না লাল-হলুদ ম্যানেজমেন্ট। আগামী মরসুমের আগে রক্ষণটাকে সবার আগে মজবুত করতে চাইছে ইস্টবেঙ্গল।

আইএসএলের মাঝপথেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন হিজাজি মাহের(Hizaji Maher)। যদিও এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলেই রয়েছেন তিনি। তাঁকেও আর রাখার ইচ্ছা নেই লাল-হলুদ ম্যানেজমেন্টের। থংবোই সিংটো(Thongboi Singto) ওড়িশা থেকে শহরে ফেরার পরই অস্কার ব্রুজোঁর সঙ্গে বৈঠকে বসবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। ইস্টবেঙ্গলে(Eastbengal) যে আসন্ন মরসুমের জন্য বিরাট একটা রদবদল আসতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

২১ এপ্রিল সুপার কাপের ম্যাচ দেখতে গিয়েছিলেম থংবোই সিংটো(Thongboi Singto)। এবার ইস্টবেঙ্গলের হেড অব ফুটবলের দায়িত্বে রয়েছেন তিনি। ওড়িশাতে ফুটবলার বাছার কারণেই যে তিনি রয়ে গিয়েছিলেন তিনি তা বেশ স্পষ্ট। ইতিমধ্যে একটি তাালিকাও ম্যানেজমেন্টকে দিয়েছেন থংবোই। আগামী বৃহস্পতিবার বৈঠক। সেদিনই অনেক কিছু নিয়ে সিদ্ধান্ত হয়ে যাবে।

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...