Friday, April 17, 2026

পহেলগাঁওয়ে স্ত্রী-সন্তানদের সামনে জঙ্গিদের গুলিতে মৃত্যু পুরুলিয়ার বাসিন্দার

Date:

Share post:

পহেলগাঁওয়ে(Pahalgam) ভয়াবহ জঙ্গি হামলায় মৃতদের সংখ্যা ক্রমশ বাড়ছে। রয়েছেন পুরুলিয়ার(Purulua) এক ব্যক্তি। মৃতের নাম মণীশরঞ্জন মিশ্র। তাঁর বাড়ি ঝালদা পুরসভা এলাকার ৫ নম্বর ওয়ার্ডের পুরোনো বাঘমুন্ডি রোডে। জানা গিয়েছে, তিনি ইন্টেলিজেন্স ব্যুরো(IB) অফিসার ছিলেন। কর্মসূত্রে পরিবার নিয়ে হায়দরাবাদে(Hyserabad) থাকতেন। ছুটির মরশুমে একদিন আগেই পরিবার নিয়ে পহেলগাঁওতে বেড়াতে গিয়েছিলেন তিনি। কিন্তু ঘটনাচক্রে সেখানে স্ত্রী ও সন্তানদের সামনে সন্ত্রাসবাদীদের গুলিতে তাঁর মৃত্যু হয়। পরিবারের বাকিরাও ঝালদা থেকে কাশ্মীর যাওয়ার জন্য সড়ক পথে রওনা দিয়েছিলেন। ঝাড়খণ্ডের ডালটনগঞ্জের কাছেই নৃশংস হামলার খবর পেয়ে ভোরে ফিরে আসেন বাড়িতে।

পরিবার সূত্রে খবর, পহেলগাঁও থেকে মণীশরঞ্জন মিশ্রর পরিবার নিয়ে বৈষ্ণোদেবীর মন্দির যাওয়ার কথা ছিল। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সেখানেই দেখা হওয়ার কথা ছিল। মণীশের মা-বাবা ও অন্যরা ঝালদা থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন। মাঝ রাস্তায় এরকম ভয়াবহ হামলার খবর পেয়ে ভোরবেলায় বাড়িতে ফিরে আসেন। এদিনের জঙ্গি হামলায় কলকাতার(Kolkata) এক যুবকেরও মৃত্যু হয়েছে। মৃতের নাম বিতান অধিকারী। বেহালার বৈশালী পার্কের বাসিন্দা তিনি। স্ত্রী ও সন্তানকে নিয়ে কাশ্মীরের(Kashmir) বেড়াতে গিয়েছিলেন।

Related articles

সিগন্যাল সমস্যায় ব্যাহত মেট্রো, অফিস টাইমে বিরক্ত যাত্রীরা

অটোমেটিক সিগন্যালিংয়ের সমস্যার জেরে ইয়েলো লাইনে ব্যাহত মেট্রো পরিষেবা (Yellow Line Metro)। ব্যস্ত দিনের অফিস টাইমে এয়ারপোর্ট থেকে...

সন্ধেয় ধেয়ে আসছে কালবৈশাখী! দেখে নিন কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি

মেঘলা আবহাওয়া (Weather) দিয়ে শুরু হলেও শুক্রবার সন্ধের পরে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal)। সঙ্গে কিছু জেলায়...

চাপ বুঝে সংশোধনী নিয়ে ভোটাভুটির আগেই মহিলা সংরক্ষণ আইন কার্যকর মোদি সরকারের

আজবকাণ্ড মোদি সরকারের! মহিলা সংরক্ষণ আইন সংশোধনী বিল সংসদে পেশ হওয়ার মধ্যেই ২০২৩-এর মহিলার সংরক্ষণ আইন (Women's Reservation...

সাতসকালে দেবাশিস কুমারের বাড়ি-কার্যালয়ে IT হানা, প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তৃণমূলের

ভোটের মুখে ফের তৃণমূল প্রার্থীদের উপর কেন্দ্রীয় এজেন্সির আক্রমণ। পরপর ইডির তলবের পরে শুক্রবার ভোর থেকে বিদায়ী বিধায়ক...