Wednesday, June 17, 2026

ভারত-পাক ম্যাচ বিঘ্নিত হওয়ার আশঙ্কা, টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ফের বদল!

Date:

Share post:

মাঝে মাত্র একদিন, আগামী রবিবার কলম্বোয় মহারন। টি২০ বিশ্বকাপে(T20 World Cup) গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান( India vs Pakistan)। অনেক জটিলতার পরও ম্যাচ হওয়া নিয়ে পুরোপুরি আশঙ্কামুক্ত হওয়া যাচ্ছে না। কূটনৈতিক সমস্যা নয়, আবহাওয়ার চোখ রাঙানি। রবিবার কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা আছে।

ভারত-পাকিস্তান ( India vs Pakistan)ম্যাচ পুরোপুরি হয়তো ভেস্তে যাবে না। তবে ম্যাচের মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকছেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের সময়ে বৃষ্টির সম্ভাবনা ৫০-৬৫ শতাংশ। আকাশ পুরোপুরি মেঘলা থাকবে। ম্যাচের আগে বৃষ্টি হতে পারে। ফলে ম্যাচ নির্ধারিত সময়ে শুরু নাও হতে পারে।

যদি বৃষ্টি হয়, তাহলে ম্যাচের সময় পিছতে থাকবে। সেক্ষেত্রে ন্যূনতম পাঁচ ওভারের ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া ম্যাচ হলে ডিএলএস পদ্ধতি প্রয়োগের সুযোগ থাকছে। কিন্তু যদি নির্ধারিত দিনে ম্যাচ না হয়, পয়েন্ট ভাগাভাঘি হবে রিজার্ভ ডে নেই।

এই ম্যাচে ফের ভারতীয় দলের প্রথম একাদশে বদল হতে পারে।  রিঙ্কু সিং রানের মধ্যে নেই। সেই জায়গায় আসতে চলেছেন ওয়াশিংটন সুন্দর।  চোটের জন্য বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচেও খেলেননি। তবে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে থাকতে থাকতে পারেন অল রাউন্ডার সুন্দর। সেই সঙ্গে আরও এক স্পিনার খেলাবে টিম ইন্ডিয়া।  অর্শদীপ সিং বসানোচ হতে পারে সুযোগ পেতে পারেন কুলদীপ যাদব। তবে সাম্প্রতিক সময়ে কুলদীপ ভালো ফর্মে নেই।

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...