Tuesday, May 12, 2026

পহেলগামের জঙ্গি হামলায় মৃত বাংলার ৩ পর্যটক, সহায়তায় সমস্ত ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কাশ্মীরের পহেলগামে (Pahalgam) লস্কর জঙ্গির গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন পর্যটকরা। তার মধ্যে রয়েছেন বাংলার তিনজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই ঘটনায় শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, আমাদের কাছে উপলব্ধ সর্বশেষ আপডেট অনুযায়ী, কাশ্মীরের জঙ্গি হানায় আমাদের রাজ্যের ৩ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। এটা দুর্ভাগ্যজনক ও হৃদয়বিদারক ঘটনা।

তিনি জানিয়েছেন, দিল্লি বিমানবন্দরে আমাদের প্রশাসন নিহতদের পরিবারের সদস্যদের সহায়তা দানে সমস্ত রকম প্রস্তুতি রেখেছে। মৃতদের দেহ ও পরিবারকে কলকাতায় ফিরিয়ে আনার জন্য সকল ব্যবস্থা করা হচ্ছে। বুধবারই রাত ৮.৩০ টায় কলকাতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে ওই বিমানের। দিল্লিতে আমাদের আবাসিক কমিশনারের (resident commissioner) কার্যালয় থেকে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছে। আমি ব্যক্তিগতভাবে তদারকি করছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কাজ করছেন।

মুখ্যমন্ত্রী এদিন এক্স হ্য়ান্ডেলে আরও লেখেন, আমাদের সকলের জন্য এটি একটি দুঃখের সময়। কাশ্মীরে (Kashmir) ঘুরতে গিয়ে পর্যটকরা প্রাণ হারিয়েছেন জঙ্গিদের গুলিতে। তার মধ্যে আমাদের রাজ্যের তিনজন রয়েছেন। তাঁরা হলেন, কলকাতার বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী, সখের বাজারের বাসিন্দা সমীর গুহ এবং পুরুলিয়া ঝালদার বাসিন্দা মণীশ রঞ্জন। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর মতো কোনও শব্দই যথেষ্ট নয়। আমার হৃদয় তাঁদের জন্য কাঁদছে। আমরা তাঁদের পরিবারের পাশে আছি। সর্বতোভাবে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

Related articles

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...