Thursday, May 14, 2026

কাশ্মীর উপত্যকায় জঙ্গি হামলা: ভাগ্যের জোরে বাঁচলেন বারাসাতের পর্যটক দম্পতি 

Date:

Share post:

কাশ্মীরের ‘মৃত্যু উপত্যকা’য় ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলার মুখ থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বারাসাতের নবপল্লীর বাসিন্দা নবনীতা ভট্টাচার্য বাগচি ও তাঁর স্বামী শান্তনু বাগচি। তাঁদের সঙ্গে ছিলেন নবনীতার শৈশবের বান্ধবী অর্পিতা ভট্টাচার্য ও তাঁর স্বামী সত্যব্রত। চার জনেই বর্তমানে কাশ্মীরে আটকে থাকলেও আপাতত সুরক্ষিত রয়েছেন।

হামলার দিন কাশ্মীরের যে এলাকাটি জঙ্গিরা নিশানা করেছিল, সেখান থেকে মুহূর্তের ব্যবধানে বেরিয়ে এসেছিলেন তাঁরা। নবনীতা নিজেই দুরভাষে জানান, সামান্য দেরি হলেই হয়তো তাঁরা আর বেঁচে ফিরতেন না। তাঁদের চোখের সামনে গুলি চলে, বহু মানুষ নিহত হন। এই অভিজ্ঞতা তাঁদের মন থেকে কোনোদিন মুছে যাবে না।

বারাসাতের বাড়িতে থাকা তাঁদের আত্মীয় পরিজনেরা আতঙ্কিত হলেও কিছুটা স্বস্তি পেয়েছেন খবর পেয়ে যে চার জনেই প্রাণে বেঁচেছেন। নবনীতার পুত্র অনুভব জানিয়েছেন, “ভাগ্যের জোরেই মা-বাবা ফিরে আসতে পেরেছেন।” যদিও এখনও পর্যন্ত কোনো রাজ্য বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়নি বলেও জানান নবনীতা। কাশ্মীরের রূপকথার সৌন্দর্য আজ আতঙ্কের ছায়ায় ঢাকা। এই ঘটনায় আবারও প্রমাণ হল, মুহূর্তের ভুলেই নিভে যেতে পারে প্রাণের প্রদীপ।

আরও পড়ুন – প্রশাসনিক সৌজন্য, চিকিৎসাধীন রাজ্যপালকে দেখতে ফের হাসপাতালে মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...