Saturday, June 13, 2026

শোকে স্তব্ধ পরিবার! শহরে ফিরল কাশ্মীর হামলায় নিহত বাঙালি পর্যটকের কফিনবন্দি দেহ

Date:

Share post:

কাশ্মীর থেকে ঘোরা শেষ করে পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার কথা ছিল। কিন্তু ভাগ্যে লেখা ছিল এক মর্মান্তিক পরিণতি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত তিন বাঙালি পর্যটকের দেহ বুধবার সন্ধেয় ফিরল কলকাতায়। কফিনবন্দি দেহ দেখে কান্নায় ভেঙে পড়ল পরিবার, স্বজনেরা।

বুধবার সন্ধেয় দমদম বিমানবন্দরে নামে বৈষ্ণবঘাটা পাটুলির বাসিন্দা বিতান অধিকারী এবং বেহালার সখেরবাজারের সমীর গুহর দেহ। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা। এরপর কফিনবন্দি দেহ দু’টি অ্যাম্বুল্যান্সে করে পাঠানো হয় তাঁদের বাড়ির উদ্দেশে। আর এক নিহত মণীশরঞ্জন মিশ্রের দেহ পৌঁছবে রাঁচি হয়ে পুরুলিয়ায়। কর্মসূত্রে আইবি-তে নিযুক্ত মণীশ হায়দরাবাদে থাকতেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেড়াতে গিয়ে পহেলগাঁওয়ে আচমকা হামলার শিকার হন তাঁরা।

আরও পড়ুন – বিশ্ব বই দিবস: বইয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ার অভিনব প্রয়াস ওমেন্স কলেজের সাংবাদিকতা বিভাগের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...