Saturday, June 6, 2026

দুরন্ত বিরাট-হেজেলউড, জিতেই চলেছে আরসিবি

Date:

Share post:

বিরাটের(Virat Kohli) চওড়া ব্যাট এবং হেজেলউডের(Josh Hazlewood) দুরন্ত বোলিংয়ে ভর করে জয়ের ধারা অব্যাহত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB)। ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের(RR) বিরুদ্ধে ১১ রানে জয় তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। মাত্র ৩৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা জশ হেজেলউড। এই জয়ের সঙ্গেই ঘরের মাঠে হারের শাপমোচন করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে আরসিবি।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের অদিনায়ক সঞ্জু স্যামসন(Sanju Samson)। ঘরের মাঠে সল্ট ব্যর্থ হলেও বিরাট কোহলির(Virat Kohli) ব্যাটে এদিনও ছিল রানের ধারা। দেবদূত পাড়িক্কলের সঙ্গে ৯৫ রানের পার্টনারশিপ করেন তিনি। বিরাট কোহলির ৪২ বলে ৭০ রানের ইনিংসটা সাজানো ৮টি চার ও দুটো ওভার বাউন্ডারি দিয়ে। সঙ্গে যোগ্য সঙ্গত দেবদূত পাড়িক্কলেরও(Devdut Padikkal)। তিনি করেন ২৭ বলে ৫০ রান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB) করে ২০৫ রান।

জবাবে ব্যাটিং করতে নেমে রাজস্থান শুরুটা ভালভাবে করলেও, জশ হেজেলউডের গুরুত্বপূর্ণ সময় উইকেট গুলোই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বিধ্বংসী মেজাজে থাকা যশস্বী জয়সওয়ালকে ৪৯ রানে থামিয়ে দেন তিনি। বড় ইনিংসের পথে এগোতে থাকা ধ্রুব জুরেলকেও ৪৯ রানে থামান হেজেলউডই। শিমরণ হেটমায়ারও তাঁরই শিকার। লড়াই করার চেষ্টা করলেও শেষপর্যন্ত ১৯৪ রানেই থামতে হয় রাজস্থান রয়্যালসকে।

Related articles

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...