Thursday, May 14, 2026

জম্মু-কাশ্মীর সীমান্তে আক্রমণ পাকিস্তানের, পাল্টা জবাব দিল ভারত 

Date:

Share post:

পহেলগামে হামলার তিন দিনের মাথায় জম্মু-কাশ্মীরের এলওসিতে আক্রমণ পাকিস্তানি সেনার (Pakistan Army)। ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চলেছে। পাল্টা জবাব দিয়েছে ভারত।বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে লড়াই।শুক্রবার সকাল পর্যন্ত সীমান্তের এপারে হতাহতের কোনও খবর নেই।

শুক্রবার ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর (Upendra Dwivedi) শ্রীনগর এবং উধমপুর সফরের ঠিক আগেই এই ঘটনা। ভারতীয় সেনার তরফে অবশ্য এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। আজ কাশ্মীর উপত্যকায় নিযুক্ত ঊর্ধ্বতন সেনা কমান্ডার এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার আধিকারিকদের সঙ্গে এই পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন সেনাপ্রধান জেনারেল। পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনায় ফুঁসছে গোটা দেশ। প্রত্যাঘাতের পথে হাঁটতে চলেছে ভারত। তার মাঝেই মধ্যেই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে ভারতের গোলাগুলিতে যুদ্ধের দামামা দেখছেন অনেকেই।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...