Thursday, June 4, 2026

‘বিশ্ববাংলা সংবাদ’-এর বিশেষ বুলেটিন শেয়ার করে আরও আক্রমণাত্মক অভিযোগ বিভুর

Date:

Share post:

‘বিশ্ববাংলা সংবাদ’-এর বিশেষ বুলেটিনে খবর প্রকাশিত হয়, বৈধ পাসপোর্ট নেই বিতান অধিকারীর (Bitan Adhikari) স্ত্রী সোহিনী রায়ের (Sohini Ray)। এই বিস্ফোরক অভিযোগ করেন কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বিতানের দাদা বিভু অধিকারী (Bibhu Adhikari)। সেই বুলেটিন নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। কুণালের পোস্টটি শেয়ার করেছেন বিভু। নিজের ফেসবুক প্রোফাইলে সেই পোস্ট শেয়ার করে আরও আক্রমণাত্মক অভিযোগ করেন বিতানের দাদা।

কী লিখেছেন তিনি?
নিজের ফেসবুক প্রোফাইলে কুণালের পোস্ট শেয়ার করে বিভু অধিকারী লেখেন, “আমার ভাই কে আমি হারালাম শুধু এই মেয়েটার জন্য..আর মা-বাবাও আসে না শুধু এই মেয়েটার জন্য…এই মেয়েটা আমাদের পরিবার শেষ করে দিয়েছে
ভাই রে যেখানেই থাক, ভালো থাক..দাদকে ভুল বুঝিস না”

বিভু জানিয়েছেন, নিজে পছন্দ করেই বিয়ে করেন বিতান। সেই সময় ভারতে থাকার নথি দেখিয়ে ছিল সোহিনীর পরিবার। সেই অনুযায়ীই রেজিস্ট্রি হয়। পরে জানা যায়, সব নথি জাল। আইনজীবী বিভু (Bibhu Adhikari) এই বিষয় নিয়ে প্রশ্ন তুললে, বাবা-মায়ের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয় বলে অভিযোগ। সেই কথাই ফের নিজের পোস্টে লিখেছেন বিভু।
আরও খবর:দীর্ঘমেয়াদি ভিসা থাকা পাকিস্তানি হিন্দুদের ভিসা বাতিলে না নয়াদিল্লির 

Related articles

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...