Thursday, February 26, 2026

সত্যি কথা গায়ে বাজে! শাহর বিরুদ্ধে মুখ খুলতেই সাকেতের বেতনে কোপ

Date:

Share post:

স্বৈরাচারী শাসককে প্রশ্ন করা যায় না। প্রশ্ন করলেই নামে শাসকের খাঁড়া। বাংলাকে বঞ্চনা করতে অর্থ বরাদ্দ বন্ধ করে শায়েস্তা করার চেষ্টা করেছিল মোদি সরকার। তাতে কোনও প্রভাব রাজ্যবাসীর উপর পড়তে দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার রাজ্যের কথা সংসদে পেশ করতে রাজ্যের সাংসদদের উপর অর্থনৈতিক কোপ ফেলতে শুরু করেছে মোদি সরকার।

সংসদের বাজেট অধিবেশনে রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) খোলাখুলি প্রশ্ন করেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল (Saket Gokhale)৷ অমিত শাহর তানাশাহি চলবে না, রাজ্যসভায় (Rajyasabha) দাঁড়িয়ে জানিয়ে দিয়েছিলেন সাকেত গোখেল৷ কোথায় গেল বাংলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) বরাদ্দ, প্রশ্ন তুলেছিলেন তিনি। জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সৈনিক হিসেবে তিনি রাজনৈতিক লড়াই লড়তে পিছপা হবেন না, বিজেপির কাছে মাথা নত করবেন না৷

এর পরেই চরমে উঠেছে বিজেপির প্রতিহিংসা৷ তাঁর বিরুদ্ধে মানহানির একটি মামলা করেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর স্ত্রী, কূটনীতিবিদ লক্ষ্মী পুরী৷ এই মামলাতেই দিল্লি হাইকোর্টের (Delhi High Court) সিঙ্গল বেঞ্চ আদেশ দিয়েছিল সাকেত গোখেলকে (Saket Gokhale) ক্ষমা চাইতে হবে এবং ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে৷ দিল্লি হাইকোর্টের বিচারপতি মনমীত প্রীতম সিং অরোরার বেঞ্চ নির্দেশ দিয়েছে প্রতি মাসে সাকেতের বেতন থেকে কেটে নেওয়া হবে ৭৫ শতাংশ টাকা৷ এই নির্দেশের বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা তৃণমূল শিবির৷ শুক্রবার দলের তরফে জানানো হয়েছে সাকেত গোখেল নিজে এই রায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবেন৷

spot_img

Related articles

কৃষক থেকে চা-শ্রমিক: একাধিক সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে

রাজ্যের আলু চাষিদের আসন্ন বিপদের সম্ভাবনায় আগেভাগেই পদক্ষেপ রাজ্য সরকারের। ঘোষণা করা হল ন্যূনতম সহায়ক মূল্য। এই নিয়ে...

রাজ্যসভা নির্বাচন: প্রার্থী ঘোষণার আগেই বিধানসভায় তৎপরতা তৃণমূলের! শুরু প্রস্তাবকদের সই পর্ব

রাজ্যসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। বৃহস্পতিবার এই নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন জারি হওয়ার পরেই তৎপরতা তুঙ্গে শাসকদল...

৪৩০ মডেল স্কুল থেকে অঙ্গনওয়াড়ি উন্নয়ন: সাড়ে ৪ হাজার কোটির নতুন প্রকল্প

কেন্দ্রের বরাদ্দকে তোয়াক্কা না করেই দীর্ঘ কয়েক বছর ধরে গোটা দেশে বাংলাই একমাত্র সাবলম্বী হওয়ার পথ দেখিয়েছে। শিক্ষা...

তিনি সেই নায়ক! রিয়েলের প্রসেনজিতের সাহসিকতার প্রশংসা মুখ্যমন্ত্রীর, পোস্ট কলকাতা পুলিশের

তিনিও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে রিলে নয়, তিনি রিয়েলের হিরো। তাঁর সাহসী পদক্ষেপের জন্য বড়সড় অগ্নিকাণ্ড এড়ানো গিয়েছে। সেই...