Thursday, June 4, 2026

আগুন থেকে ভয়াবহ বিস্ফোরণ, কালো ধোঁয়ার মেঘে ঢাকল ইরানের আব্বাস বন্দর

Date:

Share post:

ইরানের আব্বাস বন্দরে ভয়াবহ বিস্ফোরণে ৫০০ মানুষ আহত হওয়ার আশঙ্কা। প্রাথমিকভাবে চারজনকে মৃত পাওয়া যায়। চাপা পড়া দেওয়ালে নিচে অনেকের আটকে পড়ার দাবি করেন প্রাণ হাতে নিয়ে পালানো বন্দরের (port) কর্মীরা। বিস্ফোরণের ভয়াবহতায় ভেঙে যায় অন্তত ১ কিলোমিটার দূরের বাড়ি ও গাড়ির কাঁচ। আগুনের তীব্রতায় কত মানুষের জীবনহানি হয়েছে সঠিক তথ্য দেওয়া সম্ভব হয়নি বন্দর কর্তৃপক্ষের পক্ষে। গোটা আব্বাস বন্দরের (Abbas port) উপরে কালো ধোঁয়ার মেঘ জমে যেতে দেখা যায়।

তেলের দেশ ইরানের আব্বাস বন্দর এলাকার সহিদ রাজাই (Shahid Rajaee) ঘাট লাগোয়া এলাকায় আগুন জ্বলতে দেখা যায়। আচমকাই সেই আগুন থেকে বিস্ফোরণ (blast) হয়। প্রাথমিক অনুমান, বন্দর (port) লাগোয়া দাহ্য পদার্থের ট্যাঙ্কারে আগুন ছড়িয়ে পড়তেই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বন্দরের আকাশ। বন্দর এলাকার আশেবাশের সব রাস্তাতেই চলন্ত গাড়ির কাঁচ ভেঙে যায়। কয়েক কিলোমিটার দূর পর্যন্ত বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়।

শহিদ রাজাই (Shahid Rajaee) ঘাট আব্বাস বন্দর এলাকার সবথেকে বড় বাণিজ্যিক বন্দর। শনিবারের ব্যস্ত দুপুরে বহু মানুষ সেই সময় উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পরে আহত মানুষ দ্রুত আগুন লাগা এলাকা থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন। অনেককে দেখা যায় দেওয়াল চাপা পড়া অবস্থায় আটকে পড়া মানুষদের বের করে আনার চেষ্টা শুরু করতে। আগুন সম্পূর্ণভাবে না নিভলে মৃতের সংখ্যার অনুমান সম্ভব নয় বলে জানানো হয়।

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...