Friday, March 13, 2026

পর্যটক খুনের পর এবার কাশ্মীরে সমাজকর্মীর উপর হামলা জঙ্গিদের!

Date:

Share post:

পহেলগামে নির্বিচারে গুলি চালিয়ে পর্যটকদের খুন করার পরে জঙ্গিতে নিশানায় সমাজকর্মী(Social Activist)! শনিবার রাতে উত্তর কাশ্মীরের কুপওয়ারার কান্দি খাস এলাকায় হামলা চালানো সন্ত্রাসবাদীরা (Kupwara terrorist attack)। গুলাম রসুল মাগরে (৪৫) নামের এক সমাজকর্মীর বাড়িতে ঢুকে গুলি চালিয়েছে সন্ত্রাসবাদীরা। তলপেটে ও বাম হাতে গুরুতর জখম অবস্থায় তাঁকে হান্দওয়ারার জিএমসি হাসপাতালে (GMC Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

কাশ্মীরে যেভাবে জঙ্গিদের হামলার ঘটনা বেড়েই চলেছে তাতে আতঙ্কিত ভূস্বর্গের সাধারণ মানুষ, প্রশ্নের মুখে নিরাপত্তা। গত ২২ এপ্রিল পর্যটকদের উপর হামলার পর থেকে একের পর এক লস্কর জঙ্গির বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। যদিও সেই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। কেন্দ্রের শান্ত কাশ্মীরের দাবিতে উড়িয়ে ইতিমধ্যেই ভূস্বর্গের বিভিন্ন জায়গায় জঙ্গি দৌরাত্ম্যের কথা বলেছেন সাধারণ মানুষ। এই অবস্থায় শনিবার রাতে সমাজকর্মী রসুনের বাড়িতে অতর্কিত হামলার ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। তাহলে কি বেছে বেছে হিন্দু পর্যটক খুনের পর বাড়িতে ঢুকে সমাজকর্মীকে গুলি করার মধ্য দিয়ে বিশেষ কোনো ইঙ্গিত দিতে চাইছে আতঙ্কবাদীরা? ঘটনার খবর পাওয়া মাত্রই কুপওয়ারার কান্দি খাস এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছেন নিরাপত্তা বাহিনী।

spot_img

Related articles

উন্নয়নের খতিয়ান দিতে গিয়েও ‘না’! চেয়েও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেল না তৃণমূল

রাজ্যের আদিবাসী ও জনজাতি উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের ‘রিপোর্ট কার্ড’ পেশ করতে চেয়েও রাষ্ট্রপতির দেখা পেলেন না তৃণমূল সাংসদেরা।...

বিধানসভা ভোটে নজিরবিহীন নজরদারি: কয়েক গুণ বাড়ছে পর্যবেক্ষক, থাকছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। রাজ্যের প্রতিটি বুথে স্বচ্ছতা বজায়...

বাংলার জনজাতি উন্নয়নকে উপেক্ষা করে কেন আক্রমণ? রাষ্ট্রপতির কাছেই উত্তর চায় তৃণমূল 

গত তিন দশকের বাম আমলের অচলাবস্থা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার আদিবাসী ও অনগ্রসর জনজাতিদের উন্নয়ন আজ এক...

“বার অ্যাসোসিয়েশন কি মানুষের স্বার্থে মামলা লড়ে?” হাইকোর্টে প্রশ্ন তুলে বিরোধীদের নিশানা কল্যাণের

দীর্ঘ ১১ মাসের আইনি লড়াই ও টানাপড়েন শেষে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি শেষ হল কলকাতা...