Friday, June 5, 2026

ছিনতাইয়ের চেষ্টা! রামপুরহাটে পাথর ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

Date:

Share post:

বীরভূমের পাথর শিল্পাঞ্চলে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। রবিবার সকালে পাথর ব্যবসায়ী (stone merchant) সুদীপ বাস্কেরে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাঁর টাকার ব্যাগও ছিনতাই করা হয় বলে দাবি স্থানীয়দের। দ্রুত তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Rampurhat Medical College and Hospital) ভর্তি করা হয়। হাসপাতালে তার মৃত্যু হয়। রবিবারই পাথর ব্যবসায়ীদের সংগঠনের গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। সেই সঙ্গে ছিল শ্রমিকদের টাকা মেটানোর কথা। ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

রামপুরহাটের শালবাদরা পাথর খাদান এলাকায় রবিবার সকালে পাথর ব্যবসায়ীদের সংগঠনের বৈঠক চলছিল। সেই সময় বাইরে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন পাথর ব্যবসায়ী (stone merchant) সুদীপ বাস্কে। আচমকাই সেখানে তিনটি বাইকে চেপে দুষ্কৃতীরা আসে। প্রথমে শূন্যে গুলি চালায় তারা। তারপরই সুদীপকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

দ্রুত তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয় সুদীপ বাস্কের। প্রত্যক্ষদর্শীরা দাবি করেন ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাই করে তিনটি বাইকে চম্পট দেয় দুষ্কৃতীরা। তবে শুধুমাত্র ছিনতাইয়ের উদ্দেশ্যেই হামলা কিনা তদন্ত করছে রামপুরহাট পুলিশ। রবিবার খাদানের (stone quarry) শ্রমিকদের বেতনের টাকা দেওয়ার কথা ছিল। সুদীপ বাস্কে সেই উদ্দেশ্যে সকালেই এসেছিলেন খাদান এলাকায়। তারই মধ্যে হামলায় তাঁর বুকে গুলি লাগে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

Related articles

বসিরহাটে প্রশাসক সরিয়ে পুরবোর্ড ফেরানোর আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা

দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে রাজ্য সরকার বসিরহাট পুরসভার চেয়ারম্যানকে (Basirhat Municipal Board Administrator Removal) অপসারণ করে পুরবোর্ড ভেঙে...

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করে বিএসএফের সঙ্গে যোগাযোগ NIA-র 

বাংলাদেশ পালানোর ছক কষেছিলেন ভাঙড় বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী শওকত মোল্লা (Saokat Molla)? এমনটাই প্রাথমিক অনুমান কেন্দ্রীয়...

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...