Saturday, May 16, 2026

ফুটবলারদের মানসিকতাই সাফল্যের চাবিকাঠি, মানছেন মোহনবাগান কোচ

Date:

Share post:

আইএসএলের পর সুপার কাপেও(Super Cup) দুরন্ত ফর্মে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। যে কেরালা ব্লাস্টার্সের(KBFC) কাছে হেরে ইস্টবেঙ্গলের শুরুতেই যাত্রা শেষ হয়েছে। সেই কেরালা ব্লাস্টার্সকে হারিয়েই সুপার কাপের সেমিফাইনালে নিজেদের পাকা করে ফেলেছে সবুজ-মরুন ব্রিগেড। এই পারফরম্যান্সেই খুশি মোহনহাগান সুপার জায়ান্ট(MBSG) কোচ বাস্তব রায়(Bastab Roy)। তবে দলের তকরুণ ফুটবলারদেরই বিশেষ কৃতিত্ব দিচ্ছেন মোহনবাগানের কোচ। তাঁর মতে দলের কম্বিনেশনটা সঠিক হয়েছে। আর তাতেই সাফল্য পেয়েছে তারা।

সুপার কাপে খেলতে নামার আগে কম্বিনেশন নিয়েই কথা বলতে শোনা গিয়েছিল বাস্তব রায়কে(Bastab Roy)। এই দিকটা নিয়ে খানিকটা চিন্তায় ছিলেন তিনি। দলে কয়েকজন সিনিয়র ফুটবলার থাকলেও বেশিরভাগই ছিলেন রিজার্ভ দলের ফুটবলাররা। সেখানেই তাদের মানসিকতা মিলবে কিনা তা নিয়ে একটু চিন্তায় ছিলেন বাস্তব রায়। কিন্তু মাঠে নেমেই তাঁর চিন্তামুক্তি। দুরন্ত পারফর্ম্যান্স দেখিয়েছে মোহনবাগানের ফুটবলাররা। সিনিয়রদের সঙ্গে তরুণ ফুটবলারদের মানসিকতা মেলার জন্যই নাকি এমনটা সম্ভব হয়েছে বলে মনে করছেন সবুজ-মেরুন কোচ।

তিনি জানিয়েছেন, “আমাদের এদিন মানসিকতাটাই ছিল আসল। দলে বেশিরভাগই তরুণ ফুটবলাররা ছিলেন। সেইসঙ্গে কিছু সিনিয়র দলের সদস্যরাও ছিলেন। তাদের একে অপরের মানসিকভাবে মিলটাই আমাদের সবচেয়ে বেশি সাহায্য করেছে। সেই কারণেই দেখবেন এদিনের ম্যাচে আমি খুব একটা বদল আনারও চেষ্টা করিনি”।

এখনও পর্যন্ত সুপার কাপ পায়নি মোহনবাগান সুপার জায়ান্ট(MBSG)। এবার তারা সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। সেখানেই মোহনবাগানের সামনে রয়েছে এবাার সুপার কাপ জয়ের হাতছানি। সেখানে পৌঁছতে আর মাত্র দু ধাপ দূরে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। মোহনবাগানের কলিঙ্গ জয় হয় কিনা সেটাই দেখার।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...