Saturday, March 14, 2026

আইলিগ-২ ট্রফি হাতে বিশেষ বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Date:

Share post:

শনিবার আইলিগ-২(Ileague2) ট্রফি হাতে উঠেছে ডায়মন্ড হারবার এফসির(DHFC)। এ যেন একটা স্বপ্নের দৌড়। সেই ট্রফি হাতে নিয়েই এবার বিশেষ বার্তা দিলেন ডায়মন্ড হারবার এফসির টিফ পেট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। “এতো সবে শুরু”। আইলিগে পৌঁছলেও সেখানেই যে ডায়মন্ড হারবার এফসি(DHFC) থেমে থাকতে চায় না, তা বলার অপেক্ষা রাখে না। সেভাবেই দলও গড়েছে তারা। যে গতিতে ডায়মন্ড হারবার ভারতীয় ফুটবলের মঞ্চে দৌঁড়চ্ছে তাতে শীঘ্রই তাদের আইএসএলের(ISL) মঞ্চে দেখলেও অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।

এবার অপরাজিত থেকে আইলিগ-২ চ্যাম্পিয়ন হয়েছে ডায়মন্ড হারবার এফসি। শেষ ম্যাচে যখন তারা নেমেছিল, তার আগেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল। সেখানেও ড্র। একটিও ম্যাচ না হেরে একটি ট্রফি জেতার রেকর্ড ভারতবর্ষে খুব একটা নেই। সেটাই করে দেখিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) ডায়মন্ড হারবার এফসি(DHFC)। দলের এমন সাফল্যে আপ্লুত চিফ পেট্রন।

সোশ্যাল মিডিয়ায় নিজের একটি পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) লিখেছেন “গর্ব বাংলার ডায়মন্ড হারবার”। এছাড়াও সেখানে দিয়েছেন এক নতুন বার্তাও। ডায়মন্ড হারবার এফসির চিফ পের্ট্রন লিখেছেন, “স্বপ্ন থেকে বাস্তবে। ডিএইচএফসি(DHFC) আইলিগ-২(Ileague2) চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিটা ঘামের বিন্দু, প্রতিটা চ্যালেঞ্জ আজ আমাদের এই জায়গায় পৌঁছে দিয়েছে। এতো সবে শুরু”।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা যে দলের ফুটবলার থেকে কোচের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। মাত্র তিন বছরের মধ্যে সিএফএল থেকে আইলিগের মূলপর্বে পৌঁছে গিয়েছে ডায়মন্ড হারবার এফসি। এবার আগামী মরসুমে আইলিগে নামবে তারা। সেখানেও এই সাফল্যের ধারা অব্যহত থাকে কিনা সেদিকেই তাকিয়ে সকলে।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...