Sunday, May 10, 2026

অক্ষয় তৃতীয়ায় দ্বারোদঘাটন! দিঘায় জগন্নাথদেবের পুজোয় ৩০০৩টি পদ্ম ও শুশুনিয়ার জল

Date:

Share post:

দিঘায় অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে মঙ্গলবার শুভ উদ্বোধন হতে চলেছে সৈকত শহর দিঘায় নবনির্মিত জগন্নাথদেবের মন্দিরের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে মন্দিরের দ্বারোদঘাটন করবেন। এরপরই রাজ্যের সাধারণ মানুষ জগন্নাথদর্শনের সুযোগ পাবেন নিজেদের রাজ্যেই।

গত এক সপ্তাহ ধরেই দিঘা জুড়ে চলছে জোরকদমে প্রস্তুতি। বাঁকুড়া জেলার ছাতনা থেকে সোমবার মহাসমারোহে রওনা দিয়েছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র ও তাঁর সঙ্গীরা। তাঁদের সঙ্গে রয়েছে ৩০০৩টি সাদা ও লাল পদ্ম এবং শুশুনিয়া পাহাড়ের ঝরনার পবিত্র জল। পদ্মগুলি জগন্নাথদেবকে নিবেদন করা হবে এবং শুশুনিয়ার জল দিয়ে সম্পন্ন হবে বিশেষ পুজোপাচার।

কিন্তু ৩০০৩টি পদ্মই কেন? জগন্নাথের পুজোয় কি এমন কোনও রীতি আছে? তার জবাবে বঙ্কিমবাবু বললেন, ”না তেমন কিছু নয়। আমরা সবাই মিলে অনেক চেষ্টা করে এই ফুল জোগাড় করতে পেরেছি। আরও বেশি জোগাড় করতে পারলে ভালো লাগত।” মঙ্গলবার থেকে মহাযজ্ঞ, বুধবার দ্বারোদঘাটন মুখ্যমন্ত্রী হাত ধরে। সেই উপলক্ষে দলে দলে ভক্তরা এখন দিঘামুখী। ছাতনার তৃণমূল নেতাও যাচ্ছেন পুজোর উপকরণ নিয়ে। দিঘার জগন্নাথ মন্দিরের পুজোআচ্চার দায়িত্বে রয়েছেন পুরীর মন্দিরের অন্যতম পুরোহিত রাজেশ দ্বৈতাপতি।

রাজ্যের মানুষের কাছে এ যেন এক আবেগের মুহূর্ত—এবার আর পুরী নয়, রাজ্যেই মিলবে জগন্নাথ দর্শনের সুযোগ। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে আপ্লুত ভক্তরা দলে দলে ছুটছেন দিঘার পথে।

আরও পড়ুন – JNU-তে ‘শূন্য’ হল SFI, বামদের বিভাজনে খাতা খুলল ABVP

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...